রাজধানীর কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবির কেউ না। অনেক সময় ডিবির জ্যাকেট পড়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা। ঢাকায় বাসে আগুনের ঘটনাটিও তেমন কোনো চক্র। যারাই এটা করেছে, আমরা তাদের খুঁজছি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ শনিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের চালক নুরুল হক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী বাসটিতে আগুন দেয়। তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল।’
এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পড়ে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পড়ে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ড্রেস উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলতেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন লাগিয়েছে আমরা তাঁকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করবো। আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
হারুন বলেন, আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটাও করেছে। এখন হয়তোবা তারা মনে করছে, একটা ড্রেস পড়িয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে, সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্র। যারা আইনশৃঙ্খলায় নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোয় আগুন লাগিয়েছে।

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া মুখে স্কচটেপ লাগানো মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে, নিহত ইসমাইল হোসেন (৫০) জমি বিক্রি করতে জামালপুর গিয়েছিলেন। সেই টাকা সঙ্গে নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে আসার কথা ছিল তাঁর। পরিবারের সদস্যদের ধারণা, পথে তাঁর সঙ্গে...
২ মিনিট আগে
রাজশাহীর গোধুলি মার্কেটে এক যুবলীগ নেতা ও প্রভাবশালী এক ব্যবসায়ীর দখলদারির বিষয়ে নড়েচড়ে বসেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। দখল, নকশা পরিবর্তন ও ভাড়া বকেয়া রাখায় কেন দুজনের বরাদ্দ বাতিল করা হবে না—সে বিষয়ে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
৭ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ১২ টন খোলা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
২৭ মিনিট আগে