বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
বাড়তি এই ৩৬৫টি পদের মধ্যে অতিরিক্ত আইজিপি ১০, ডিআইজি ৬৫, অতিরিক্ত ডিআইজি ১৪০ এবং এসপি পদে ১৫০টি পদ রয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে জননিরাপত্তা বিভাগ হতে ৫২৯টি পদ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ একাধিক দফায় ৩৬৫টি পদের অনুমোদন দেয়।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’তে পাঠানো হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত রাজস্ব খাতে কোনো পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক যাছাই–বাছাইয়ের পর সেগুলোর অনুমোদন দেওয়া হয়।
এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফায় দফায় বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করতে হয়। কিন্তু পুলিশের এসব পদ সৃষ্টির প্রস্তাব পাস হয়েছে অস্বাভাবিক দ্রুত গতিতে।
প্রসঙ্গত, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের জন্য যে এজেন্ডা কমিটির সদস্যদের পাঠানো হয়েছিল সেখানে পুলিশের পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব ছিল না। পরে তা বিবিধ আলোচ্যসূচিতে প্রস্তাবটি উত্থাপন করা হলে অনুমোদন দেয় কমিটি।

মাগুরার আট বছরের শিশু হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩১ আগস্ট) আসামির ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ।
২ ঘণ্টা আগে
এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। আজ সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ ২০২৬ সালের ৬৮ তম পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
৩ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে