
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার অগ্নিকাণ্ডের এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ৫৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায় এবং ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
শাহজাহান সিকদার বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে কর্মীরা। নিচে লাফ না দেওয়ার অনুরোধ করা হয়েছে।’
১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন। এতে এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। তাদের পাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। কেউ কেউ দড়ি বেয়ে পাশের ভবনের ছাদে নামার চেষ্টা করছেন।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৫ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে