
ভারত, চীন, রাশিয়াসহ সাত দেশের নাগরিকদের বিনা মূল্যে পর্যটন ভিসা দেবে দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ শ্রীলঙ্কা। গত মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করেছে। সাতটি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে ভারত থাকলেও নিকট প্রতিবেশী বাংলাদেশের নাগরিকেরা এই সুবিধা পাবেন না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারত, চীন ও রাশিয়া ছাড়াও শ্রীলঙ্কার তরফ থেকে এই সুবিধা পাবেন জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকেরা। কিন্তু ভারতের নিকট প্রতিবেশী হলেও বাংলাদেশের নাগরিকেরা সুবিধা পাবেন না। দেশের পর্যটন খাতকে চাঙা করতে শ্রীলঙ্কা সরকার একটি পাইলট প্রকল্পের আওতায় ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা দেবে উল্লিখিত দেশের নাগরিকদের।
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা বিগত কয়েক মাস ধরেই দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই লক্ষ্যে দেশের পর্যটন খাত পুনরুজ্জীবিত করা এবং দেশে পর্যটক টানার লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে শ্রীলঙ্কা সরকার। তাদের লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে দেশে ৫০ লাখ পর্যটক আনতে হবে। বিনা মূল্যে পর্যটন ভিসা প্রদান এই কর্মসূচিরই অংশ।
প্রথমে করোনা মহামারি, তারপর গত বছরের চরম আর্থিক সংকটের কারণে বিক্ষোভ ও জ্বালানিসহ নিত্যপণ্যের সংকটের কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছিল। তবে এ বছর পর্যটক বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১০ লাখ পর্যটক ভ্রমণ করেছে দেশটি। বছর শেষে মোট পর্যটকের সংখ্যা ১৫ লাখ হতে পারে বলে আশা করা হচ্ছে।
শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ভারতের ২ লাখ ৩১০ জন পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছেন, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরের স্থানেই রয়েছে রাশিয়া। দেশটির ১ লাখ ৩২ হাজার ৩০০ জন পর্যটক চলতি বছর শ্রীলঙ্কা সফল করেছে। শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বছরের প্রথম আট মাসে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা ১৩০ কোটি ডলার আয় করেছে ৷ গত বছর একই সময়ে পর্যটন খাত থেকে আয় ছিল মাত্র ৮৩৩ মিলিয়ন ডলার।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
৯ ঘণ্টা আগে