
‘আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে’—এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মো. আনিছুর রহমান বলেন, ‘রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব।’
দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে আনিছুর রহমান বলেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংবিধান অনুযায়ী যথাসময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি, তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং আমাদের ম্যান্ডেটরি না।’
আনিছুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপোতে তেল রাখার জায়গা নেই। তেলবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও খালাস করা যাচ্ছে না। তেলভর্তি জাহাজ ভাসছে সাগরে। অন্যদিকে বেসরকারি তেল শোধনাগারগুলোও জানাচ্ছে, তাদের ডিপোতেও তেল রাখার জায়গা নেই। তেল নেওয়ার জন্য তারা বিপিসির...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি করেছেন চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্য। এর মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মোহাম্মদ এনামুল হক বলেছেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলে ‘১০ হাজারের ওপরে’ ছেলেমেয়েকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান বলে দাবি করেছেন সিলেট-৬ আসনের বিএনপির সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লব নিয়ে বিভাজন তৈরির দিন শেষ হওয়া উচিত। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।’
১০ ঘণ্টা আগে
ময়মনসিংহ-৮ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ সংসদে ‘মব’ ঠেকাতে বিশেষ আইন করার দাবি করেছেন। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মিস ইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ বড় সংকট হয়ে উঠেছে। এসব ঠেকাতে আইন বিশেষ আইন করতে হবে।
১০ ঘণ্টা আগে