
ওয়াংখেড়ের ব্যাটিংবান্ধব উইকেটে ভালো করার চ্যালেঞ্জ যেমন আছে, বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ নিতে হবে মুম্বাইয়ের অসহনীয় গরমেরও। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আজ পূর্ব ঘোষিত সূচির বেশ আগেই বাংলাদেশ দল চলে এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
তীব্র গরমে সতীর্থদের সঙ্গে ঝালিয়ে নিতে দেখা গেল বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। চোটে পড়ে পুনেতে ভারতের বিপক্ষে খেলা হয়নি তাঁর। তবে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলা নিয়ে সংশয় অনেকটা কমেছে। সাকিব মাঠে থাকলেও আজ অনুশীলনে দেখা যায়নি কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। হাথুরু মাঠে নেই অথচ বাংলাদেশ দল অনুশীলন করছে, এমন দৃশ্য দুর্লভই বটে। পরে অবশ্য মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হাথুরু অসুস্থ।
ভারত ম্যাচে একাদশের বাইরে থাকা তাসকিন আহমেদকে দেখা গেল বোলিং রানআপ ঠিক করতে। এখনো চোটের যে অগ্রগতি তাঁর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে সংশয় থাকছেই। দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চিন্তায় মুম্বাইয়ের অতিরিক্ত গরম। যদি আগে বোলিং করতে হয়, ভরদুপুরে বড় চ্যালেঞ্জেই পড়তে হবে তাঁর শিষ্যদের।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৯ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
১০ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
১০ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
১১ ঘণ্টা আগে