
তেল কিনতে না পারায় পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। পিআইএর ডেপুটি মুখপাত্র আতহার আওয়ান বলেছেন, ‘জ্বালানি না থাকায় গত মঙ্গল ও বুধবার ৪৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।’
গত বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে এ তথ্য জানান এয়ারলাইনসের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে পিআইএর এক কর্মকর্তা বলেছেন, ‘বকেয়া পরিশোধ না করার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কারণ, আর্থিক সংকটের সম্মুখীন পিআইএ সময়মতো পাকিস্তান স্টেট অয়েলকে (পিএসও) বকেয়া পরিশোধ করতে পারছে না।’
এর আগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, পিআইএর বকেয়ার পরিমাণ ২৫০ কোটি ডলার, যা তার মোট সম্পত্তির পাঁচ গুণ বেশি। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এয়ারলাইনসটিকে বিক্রি করে দেওয়া হবে।
পিএসওর কাছ থেকে জ্বালানি কিনে থাকে পিআইএ। দৈনিক জ্বালানির মূল্য বাড়িয়ে ১৫ লাখ রুপি করার পর ফ্লাইটের সময়সূচিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে পিআইএ। এয়ারলাইনসটির একজন মুখপাত্র গত মঙ্গলবার বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে পিআইএর ফ্লাইট কার্যক্রম ৯০ শতাংশ সুষ্ঠুভাবে চলবে বলে আশা করছি।’
তিনি জানান, জ্বালানির জন্য সফলভাবে তহবিল সংগ্রহ করতে পারায় পিআইএর ফ্লাইটের সময়সূচি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি বলেন, ‘নিজস্ব সম্পদ থেকেই পিআইএ এই তহবিল সংগ্রহ করেছে। ১৯ অক্টোবরের মধ্যেই আমরা ফ্লাইটের স্বাভাবিক সময়সূচিতে ফিরতে পারব বলে আশা করছি।’
ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সত্ত্বেও সব কার্যক্রম সম্পূর্ণরূপে স্থিতিশীল হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।
পিআইএর কাছ থেকে ১৫ লাখ রুপি পাওয়ার কথা নিশ্চিত করেছে পিএসও। করপোরেশনটির একজন মুখপাত্র জানান, গত ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পিআইএকে ১৮৫ দশমিক ৯ কোটি রুপির জ্বালানি সরবরাহ করেছে পিএসও। এর মধ্যে পিআইএ পরিশোধ করেছে ১১০ দশমিক ৬ কোটি রুপি।

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, অর্থাৎ অন্তত আরও প্রায় আড়াই বছর সময় ধরে চলতে পারে। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট...
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তাঁর দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে
১ ঘণ্টা আগে
প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
১০ ঘণ্টা আগে