গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। ১০ মাস পর আরও একটি আইসিসি ইভেন্টে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হয়েছে ঠিকই। তবে বৃষ্টির বাধায় এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়ারা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। তাব্রেইজ শামসির পরিবর্তে এসেছেন জেরাল্ড কোয়েটজি। কোয়েটসির সঙ্গে লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা এই দুই পেসার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো ইয়ানসেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ তো আছেনই। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন এইডেন মার্করাম। অধিনায়ক বাভুমার সঙ্গে ওপেনিং করবেন কুইন্টন ডি কক।
নেদারল্যান্ডসের একাদশেও একটি পরিবর্তন। রায়ান ক্লেইনের জায়গায় এসেছেন পেসার লোগান ফন বিক। ফন বিকের সঙ্গে পেস আক্রমণে থাকছেন পল ফন মিকিরেন ও বাস ডি লিড। যার মধ্যে ডি লিড ডাচদের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার।
স্পিন আক্রমণে থাকছেন রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও আরিয়ান দত্ত।
বাংলাদেশ সময় বেলা ২টায় টস হয়ে আড়াইটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির বাগড়ায় টস হয়েছে বেলা ৩টা ২ মিনিটে। সাড়ে তিনটা থেকে শুরু হয়ে পুরো ৫০ ওভার খেলার কথা ছিল। তবে এখন পর্যন্ত খেলা শুরু হয়নি।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজি।
নেদাল্যান্ডসের একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৩ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৪ ঘণ্টা আগে