কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রেঙ্গুন থেকে শুরু করে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এবার সিনেমাটির মুক্তি পিছিয়ে দিলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছি। ইমার্জেন্সি হলো শিল্পী হিসেবে আমার সারা জীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। তাই এটি আমার জন্য শুধু একটা সিনেমা নয়, এটা আমার জন্য পরীক্ষা। ছবির টিজার ও অন্য পোস্টগুলোতে আপনাদের সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। আমার হৃদয় থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
‘আমি যেখানেই যাই আমাকে প্রশ্ন করা হয় এটির মুক্তির দিন নিয়ে। আমরা এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর ইমার্জেন্সি মুক্তির ঘোষণা করেছিলাম। তবে সেই সময় শিডিউল না থাকার কারণে আমরা ইমার্জেন্সির মুক্তি পিছিয়ে দিচ্ছি। ২০২৪ সালের প্রথমার্ধে মুক্তি পাবে এই সিনেমা’, লেখেন কঙ্গনা রানাওয়াত।
সঙ্গে দর্শকদের অনুরোধ করে বলেন, ‘নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে, অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। ছবিটির জন্য আপনার প্রত্যাশা, কৌতূহল এবং উত্তেজনার দাম আমাদের কাছে অনেক।’
চলতি বছরে মুক্তি পেয়েছিল ইমার্জেন্সির টিজার। সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপভাবে প্রদর্শন করা হবে। কারণ কঙ্গনা মোদির পদ্ম শিবিরের কত বড় সমর্থক, তা সবারই জানা।
সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।

অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ পেলেন অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমায় সাবলীল অভিনয়, চলচ্চিত্রকে সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবে ব্যবহার করা ও মানবিক বিভিন্ন উদ্যোগে পাশে থাকার জন্য এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
৭ ঘণ্টা আগে
২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্রকে বেছে নিয়েছে সুইজারল্যান্ড।
১০ ঘণ্টা আগে
‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
১৫ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
১৭ ঘণ্টা আগে