
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে প্রভার। দেনা পাওনায় আরও অভিনয় করছেন শিপন মিত্র। নির্মাতা জানিয়েছেন এরই মধ্যে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে।
এবার দেনা পাওনা সিনেমায় সংযুক্ত হলো ‘জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে’ শিরোনামের রবীন্দ্রসংগীত। গানটি গেয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায় ও নির্ঝর চৌধুরী। সংগীত আয়োজন করেছেন শেখ সাদী খান। গত রোববার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা সাদেক সিদ্দিকী জানিয়েছেন, গল্পের ধারাবাহিকতায় এই গানটির প্রয়োজন ছিল। শিল্পী অণিমা রায় বলেন, ‘সিনেমায় গান গাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয়। আগেও আমি বেশ কয়েকটি সিনেমায় গান করেছি। তার মাঝে পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন অভিনীত কলকাতার “রিইউনিয়ন” সিনেমার “হৃদয়ের এ কূল, ও কূল” গানটি বিশেষভাবে আলোচিত হয়েছিল। এ ছাড়া “শ্রাবণ জ্যোৎস্নায়” সিনেমায় “নব আনন্দে জাগো”, “অসম্ভব” সিনেমায় “আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে”, “ভালোবাসার প্রজাপতি” সিনেমায় “ভেঙে মোর ঘরের চাবি”সহ বেশ কিছু গান গেয়েছি। দেনা পাওনা সিনেমায় শেখ সাদী স্যারের সংগীত আয়োজনে রবীন্দ্রসংগীত গাইলাম। সুরসংগত আধুনিক তবে গানের কথা ও সুরকে প্রাধান্য দিয়ে করা হয়েছে। সুন্দর হয়েছে গানটি। আমি সব সময় প্রত্যাশা করি রবীন্দ্রনাথের গান বেশি করে আমাদের সিনেমায় ব্যবহৃত হোক। কারণ, রবীন্দ্রনাথ যেভাবে সবার কথা সর্বসময়ের গভীরে অনুভূতিতে ব্যক্ত করেছেন তা এই প্রজন্মের কাছে পৌঁছে দিতে সিনেমার চেয়ে বড় মাধ্যম আর নেই।’
নির্ঝর চৌধুরী নিজেও একজন সুরকার ও সংগীত পরিচালক। ‘পদ্মাপুরাণ’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘বেহুলা দরদী’, ‘বিফোর আই ডাই’সহ বেশ কিছু সিনেমা ও স্বল্পদৈর্ঘ্যের সংগীত পরিচালনা করেছেন তিনি। দেনা পাওনায় গান গাওয়া নিয়ে তিনি বলেন, ‘অণিমা আমার ছোটবেলার বন্ধু। স্টেজ শোতে তাঁর সঙ্গে অনেকবার গেয়েছি। এবারই প্রথম কোনো সিনেমার জন্য আমরা একসঙ্গে গাইলাম। তাও আবার শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের মিউজিক অ্যারেঞ্জমেন্টে। তাঁর সঙ্গে কাজ করাটাও বড় প্রাপ্তি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো।’

জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
১ ঘণ্টা আগে
একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে নির্বাচিত একটি সিনেমা পাঠানো হয়। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া অস্কারের ৯৯তম আসরে এবার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
১ দিন আগে