
প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। গত ১ জুলাই মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই অ্যানিমেটেড কমেডি। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে মিনিয়নস অ্যান্ড মনস্টারস।
সিনেমাটি পরিচালনা করেছেন মিনিয়ন চরিত্রের সহস্রষ্টা ও নেপথ্য কণ্ঠশিল্পী পিয়েরে কফিন। সিনেমার পটভূমি গড়ে উঠেছে গত শতকের বিশের দশকের হলিউডকে ঘিরে, যে সময় নির্বাক চলচ্চিত্রের যুগ পেরিয়ে শব্দযুক্ত সিনেমার বিপ্লব শুরু হচ্ছিল। মিনিয়নরা একপর্যায়ে বুঝতে পারে, তাদের বিচিত্র ‘মিনিয়নিজ’ ভাষা কেউই বুঝতে পারছে না। আর এই যোগাযোগের জটিলতা থেকে তৈরি হওয়া ভুল-বোঝাবুঝির জেরে তাদের অসতর্কতায় দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে একের পর এক দানব। শুরু হয় চরম বিশৃঙ্খলা।
মিনিয়নস অ্যান্ড মনস্টারস সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যালিসন জেনি, জেফ ব্রিজেস, জেসি আইজেনবার্গ, জোই ডয়েচ, ববি ময়েহিনান, ট্রে পার্কার এবং ক্রিস্টোফ ওয়াল্টজের মতো তারকারা। বিশেষ চমক হিসেবে সিনেমায় একটি ক্যামিও চরিত্রে আছেন ‘স্টার ওয়ার্স’ স্রষ্টা জর্জ লুকাস। হলিউড ক্লাসিক ‘সিটিজেন কেইন’, ‘দ্য ব্লব’-এর মতো বেশ কিছু কালজয়ী সিনেমার রেফারেন্স রয়েছে এতে।
২০১০ সালে স্টিভ কারেল অভিনীত সুপারভিলেন গ্রুর গল্প নিয়ে শুরু হয়েছিল ‘ডেসপিকেবল মি’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা। গত দেড় দশকে প্রযোজনা সংস্থা ইলুমিনেশন উপহার দিয়েছে মূল সিরিজের চারটি সিনেমা এবং মিনিয়নদের নিয়ে তিনটি তুমুল জনপ্রিয় স্পিন-অফ। যার প্রতিটিতে মুগ্ধ হয়েছে সব বয়সের দর্শক। বিশ্বব্যাপী বক্স অফিসে অ্যানিমেশনের ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৫ বিলিয়ন ডলার আয়ের অনন্য মাইলফলক এখন তাদের দখলে।

জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৪ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৪ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৪ ঘণ্টা আগে
২৭ সেপ্টেম্বর (স্থানীয় সময়) অনুষ্ঠিত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের চলতি বছরের আসর। এ বছর সব আলো কেড়ে নিলেন দুই পপতারকা ম্যাডোনা ও টেইলর সুইফট। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনার হাতে।
১৪ ঘণ্টা আগে