গুগল পিক্সেল ৮ থেকে আরও সাশ্রয়ী ফোন মটোরোলা এজ (২০২৩) বাজারে এল। শুধুমাত্র দামের দিক দিয়েই ফোনটি আকর্ষণীয় নয় এতে ব্যবহারকারীদের জন্য নতুন সব সুবিধা আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।
মটোরোলা এজ ফোনটির স্ক্রিনের গ্লাসটি কার্ভ করা ও বাইরের অংশে ভিগান লেদারের (চামড়ার) আবরণ রয়েছে। যুক্তরাষ্ট্রে মডেলটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু হয়েছে। ফোনটি কালো রঙে পাওয়া যাবে।
ফোনটিতে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। তবে ফোনটি কতদিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে এ বিষয়ে কোম্পানি কোনো সুস্পষ্ট তথ্য দেয়নি। ফোনটির সঙ্গে কোনো চার্জিং অ্যাডাপ্টর থাকবে না।
ফোনটির ডিসপ্লে হলো–৬ দশমিক ৬ ইঞ্চি এইচডিআর, রেডি এফএইচডি+ (২৪০০ x ১০৮০ পিক্সেলস) ওলেড। রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস রয়েছে। মটোরোলা কোম্পানি দাবি করেছে, ফোনটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থ্যাৎ অল্প পানির ঝাপটায় ফোনের সার্কিট বোর্ড পুড়ে যাবে না।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনসহ ৪৪০০ এমএএইচ ব্যাটারি । পিক্সেল ৮ ফোন থেকে যা দ্বিগুণ। মটোরোলা বলছে ১০ মিনিটের চার্জে ফোনটি সারাদিন ব্যবহার করা যাবে। এ ছাড়া ফোনটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সমর্থন করে।
ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল লেন্স রয়েছে। ক্যামেরায় অ্যাকটিভ ফটো, নাইট ভিশন ও ৩০ এফটিএসে ৪কে ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে। ক্যামেরায় আরও আলো প্রবেশের সুযোগ রয়েছে যার ফলে আরও ভালো ও বিস্তারিত ছবি তোলা যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এর মাধ্যমে ডিজিটালি ক্রপ করা মাইক্রো ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরা রয়েছে।
ফোনটি মটোরোলার নিজস্ব ওয়েবসাইট, অ্যামাজন ও বেস্ট বাই এ পাওয়া যাচ্ছে।
এই দামে এত ফিচারসহ মটোরোলা ফোনটি অনেক আকর্ষণীয় বলে মনে হতে পারে। তবে মোবাইলের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। গুগল পিক্সেল ৮ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাত বছরের আপডেট দেবে বলে ঘোষণা দিয়েছে। গুগলের সফটওয়্যারের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে উন্নত ছবি তুলতে সক্ষম পিক্সেলের ফোনগুলি। এই দামে স্যামসাংয়ের এস ২৩ এফই ও বাজারে পাওয়া যায়। এছাড়া আইফোনের আগের মডেল বা পুরোনো আইফোনও এই দামে পাওয়া যাবে।

নিয়মিত স্কিন স্ন্যাকস খাওয়ার অভ্যাস করলে ত্বকের অকাল বার্ধক্য বা বয়সের ছাপ প্রতিরোধ করা সম্ভব হয়। এটি ত্বকের তেল গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণে রেখে ব্রণের সমস্যা কমিয়ে আনে। বড় বিষয়, এটি কোনো কৃত্রিম উপায় নয়; বরং প্রাকৃতিক পুষ্টির মাধ্যমে ত্বকের আসল টেক্সচার ও গ্লো ফিরিয়ে আনার সবচেয়ে নিরাপদ মাধ্যম...
২ ঘণ্টা আগে
অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
৫ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
৭ ঘণ্টা আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
৯ ঘণ্টা আগে