যুক্তরাষ্ট্রে হঠাৎই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি প্রেমিকার সংখ্যা। এতে পুরো এক প্রজন্মের তরুণদের মধ্যে একাকিত্বের নীরব মহামারি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এআই প্রেমিকার প্রভাব নিয়ে সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
ওলিন বিজনেস স্কুলের ডেটা সায়েন্সের অধ্যাপক লিবার্টি ভিত্তার্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এআই প্রেমিকার সহজলভ্যতার কারণে পুরুষরা বেশি করে একাকিত্বের দিকে ধাবিত হচ্ছেন।
অধ্যাপক ভিত্তার্ত তাঁর ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, তাঁরা কোন ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করেন। তাঁকে চমকে দিয়ে তাঁর এক ছাত্র বলেন, তাঁর এআই প্রেমিকা আছে।
ভিত্তার্ত বলেন, ‘সে এত খোলামেলাভাবে বলল যে আমি অবাক হয়ে গেছি। এআই প্রেমিকা তৈরির চল বেশ কয়েক বছর ধরেই চলছে। তবে ইদানীং এটির প্রবণতা এত বেড়েছে যে মানুষ এখন এআই প্রেমিকা নিয়ে আলোচনা করতে আগ্রহী।’
এমন অনেক অ্যাপ আছে যেখানে এ ভার্চুয়াল প্রেমিকারা আপনার সঙ্গে কথা বলবে, ভালোবাসবে এবং ‘নিখুঁত’ সম্পর্ক তৈরি করতে চাইবে। এমনই এক জনপ্রিয় অ্যাপ রেপ্লিকা। এর রয়েছে এক কোটির মতো ব্যবহারকারী। বৈশ্বিক মহামারির সময় এর ব্যবহার ৩৫ শতাংশ বেড়ে যায়। রেপ্লিকার এক প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা এআই প্রেমিকার প্রেমে পড়ার, সম্পর্কে জড়ানোর, এমনকি এআই সঙ্গীকে বিয়ে করার কথা পর্যন্ত বলেছেন।
অধ্যাপক ভিত্তার্ত বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এ প্রেমিকাগুলো আপনার সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম।
‘এটাকে ঠিক ভার্চুয়াল প্রেমিকা বলা যায় না। এটি এমন এক প্রেমিকা যে আপনার কাছ থেকেই আপনার পছন্দ-অপছন্দ শেখে। এই এআই প্রেমিকাদের কোনো খারাপ দিন থাকে না, তাই পুরুষদের কাছে তাঁদের সঙ্গে তৈরি সম্পর্ক নিখুঁত মনে হয়। বাস্তব প্রেমের সম্পর্কের কোনো উত্থান-পতনের মুখোমুখি তাঁদের হতে হয় না।’
অধ্যাপক বলেন, মানুষ বাস্তব সম্পর্কের চেয়ে এ চ্যাটবটের সঙ্গে সম্পর্ক বেছে নিচ্ছেন। তিনি আশঙ্কা করছেন, এর কারণে অধিক পুরুষ একাই রয়ে যাবেন এবং যুক্তরাষ্ট্রের জন্মহারও হ্রাস পেতে থাকবে।
যুক্তরাষ্ট্রে সঙ্গীহীন নারীর তুলনায় সঙ্গীহীন পুরুষের সংখ্যা বেশি উল্লেখ করে অধ্যাপক বলেন, ‘এআই প্রেমিকাগুলো তরুণ প্রজন্মের পুরুষদের মধ্যে একাকিত্বের নীরব মহামারির সৃষ্টি করেছে। আমরা পুরুষের তুলনায় নারীদের বেশি সংখ্যক ঘনিষ্ঠ বন্ধু বা বড় বন্ধু বলয় থাকার কথা শুনি।’
ভিত্তার্তের মতে, পুরুষদের মতো নারীরা মানসিকভাবে ‘এআই লাইফস্টাইলের’ শিকার হন না।
২০২২ সালে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, ৬৩ শতাংশ পুরুষই সঙ্গীহীন। অথচ সঙ্গীহীন নারীদের হার ৩৪ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, নারীদের তুলনায় পুরুষের ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম।
ভিত্তার্ত বলেন, ‘গত কয়েক বছরে এআই প্রেমিকার প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরা বেশ দ্রুত উন্নতও হয়ে উঠছে। এআই প্রেমিকাদের এখন শুধু মেসেজই নয় ছবিও পাঠানো যায়। এর ফলে শারীরিক এবং আবেগের দ্রুত মিশ্রণ ঘটছে।’

বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ইসরায়েলকে ‘এক নম্বর’ বলে প্রশংসা করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরোলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত ‘স্যামসন ইন্টারন্যাশনাল স্মার্ট মোবিলিটি সামিট ২০২৬ ’-এ বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ‘মেয়েদের জন্য’ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যেসব পুরুষ তাঁর কাছে ইনস্টাগ্রামের প্রোফাইল শেয়ার করেন, তাঁদের ব্যঙ্গ করেছেন এক্সের মালিক।
২ দিন আগে
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৪ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৫ দিন আগে