
সব ধরনের মিষ্টি বিক্রিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে মান সনদ নিয়ে ব্যবসা করতে হবে। অনুমোদনবিহীন মিষ্টি কেউ বিক্রি করলে গুনতে হবে জরিমানা। এ ছাড়া ছানা, রকমারি জন্মদিনের কেক, গ্রিন-টি উৎপাদনে নিতে হবে মান সনদ।
বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) তাহের জামিল আজকের পত্রিকাকে বলেন, জনস্বার্থ বিবেচনায় সরকার বাধ্যতামূলক পণ্যের তালিকা বাড়িয়েছে। বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্যের তালিকায় সর্বমোট ২৭৩টি পণ্য এখন নজরদারিতে থাকবে। জনস্বার্থ বিবেচনায় এসব পণ্য নজরদারির আওতায় আনা হয়েছে। এর মধ্যে মিষ্টিও রয়েছে।
বিএসটিআই সূত্রে জানা গেছে, সরকার জনগুরুত্বপূর্ণ বিবেচনায় আরও ৩৬টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকায় এনেছে। লাইসেন্স গ্রহণ ছাড়া এসব পণ্য উৎপাদন, বিক্রি বা বিতরণ করতে পারবেন না ব্যবসায়ীরা। এসব পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক মান (স্টান্ডার্ড) থাকলেও বাধ্যতামূলক তালিকায় স্থান না পাওয়ায় বিএসটিআই থেকেও নজরদারি করা হত না। তবে বাধ্যতামূলক তালিকায় স্থান পাওয়ায় বিএসটিআইয়ের নজরদারির আওতা আরও বাড়ল। অপরদিকে ভোক্তারা মান সম্মত পণ্য পাওয়ার পাশাপাশি নিম্নমানের পণ্য উৎপাদন রোধ হবে।
বাধ্যতামূলক পণ্যের তালিকায় স্থান পেয়েছে মিষ্টি, চাটনি, গ্রিন–টি, সয়াসস, ডেকোরেটেড কেক, মল্টবেজড খাদ্য ও পানীয়, ছানা, চিজ, হুয়ে চিজ, ক্রিম চিজ, চুলের ক্রিম, চোখের কাজল, গ্লিসারিন, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, বিটুমিন, প্রেসার কুকার, এলপিজি সিলিন্ডার, রান্নার স্টোভ, শিল্প শ্রমিকদের ব্যবহৃত হেলমেট, চটের ব্যাগ, ৩০-৫০ কেজির খাদ্য ভর্তি ব্যাগ, ভেজা টিস্যু, মশারি, তোয়ালে, অটোরিকশার ব্যাটারি, ইউপিএস, পানি তোলার মোটর ও টুথব্রাশ।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবার আরও তীব্র আকার নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও তার পেছনে ব্যয় করার সামর্থ্য নেমে এসেছে সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ধারাবাহিক এই নিম্নমুখী প্রবণতা সরকারের উন্নয়ন ব্যবস্থাপনার দুর্বলতা যেমন...
৩ ঘণ্টা আগে
করকাঠামোর ক্রমবর্ধমান চাপ ও একই পণ্যে বহুস্তর কর আরোপে দেশের রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, একটি পণ্যের উৎপাদনের বিভিন্ন ধাপে আলাদা করে কর আরোপের ফলে সামগ্রিক ব্যয় বেড়ে যাচ্ছে
৪ ঘণ্টা আগে
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বলাকা ভবনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ এবং নিরাপত্তাব্যবস্থার উন্নয়নসহ
৭ ঘণ্টা আগে
আজ রোববার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি।
১৩ ঘণ্টা আগে