ইউরোপীয় ইউনিয়ন প্রবর্তিত ‘বাঁকা কলা’ আইনকে হাস্যকর আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের পরিবেশমন্ত্রী। বলেছেন, যুক্তরাজ্য শিগগিরই এই হাস্যকর আইন বাতিল করবে। গত সোমবার ম্যানচেস্টারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এক সম্মেলনে পরিবেশমন্ত্রী থেরেসি কফি এ কথা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের ১৩৩৩/ ২০১১ বিধি অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে এমন কলা বিক্রি করা চলবে না, যা অস্বাভাবিকভাবে বাঁকানো। তবে সাইপ্রাস, পর্তুগাল, গ্রিস থেকে আসা কলার ব্যাপারে এই আইন শিথিলযোগ্য। ইউরোপ তো বটেই, যুক্তরাজ্যে আইনটি ব্যাপকভাবে হাস্যরসের সৃষ্টি করেছে। ২০১৬ সালে ব্রেক্সিটের আগে ব্রেক্সিটপন্থী ব্রিটিশ রাজনীতিবিদেরা আইনটিকে ব্রাসেলসের (ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর) আমলাদের পাগলামি বলে অভিহিত করেছিলেন।
সম্মেলনে ব্রিটিশ পরিবেশমন্ত্রী বলেন, ‘বাঁকানো হোক বা সোজা, মানুষ কোন আকারের কলা খাবে তা তো সরকার ঠিক করে দিতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমরা ব্রেক্সিটের সুবিধা থেকে আমাদের কৃষকদের সহযোগিতা করতে চাই, ইউরোপীয় আইন থেকে স্বাধীনতা দিতে চাই।’
দেশজুড়ে ব্যাপক হাস্যরসের মুখোমুখি হলেও যুক্তরাজ্য ব্রেক্সিট কার্যকর হওয়ার দীর্ঘ পর এখনো ‘বাঁকা কলা’ আইন কার্যকর রয়েছে। তবে দেশটি চলতি বছরের শেষ নাগাদ ব্রিটেনে রয়ে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের সব আইন বাতিলের উদ্যোগ নিয়েছিল। তবে সম্প্রতি দেশটির কনজারভেটিভ সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন বলছে, সবগুলো আইন বিবেচনা করে দেখার পর সেগুলো রাখার বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্রিটেনে ইউরোপীয় ইউনিয়নসংশ্লিষ্ট ৪ হাজারেরও বেশি আইন রয়ে গেছে, যার মধ্যে ব্রেক্সিটের সময় মাত্র ৮০০ আইন বাতিল করা হয়ছিল। বাকি আইনগুলোর অধিকাংশই পরিবেশসংক্রান্ত।

নতুন প্রকাশিত নথিতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত জীবনের এক কম পরিচিত অধ্যায় উঠে এসেছে। এপস্টেইনের মৃত্যুর আগে তাঁর শেষ ফোনকলটি ছিল কারিনা শুলিয়াক নামে এক বেলারুশিয়ান দন্ত চিকিৎসকের কাছে।
৬ ঘণ্টা আগে
কানাডার টরন্টোতে একটি ব্যস্ত শপিং মলের পার্কিং লটে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবক নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে টরন্টোর উডবাইন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) টরন্টো পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
গত সপ্তাহে একটি মিটিংয়ে কিম হি-সু প্রস্তাব দেন, জন্মহার বাড়াতে কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলঙ্কা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। টেলিভিশনে এই বক্তব্য সম্প্রচারিত হওয়ার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকার ঘৃণাত্মক বক্তব্যবিরোধী নতুন আইনের আওতায় ফিলিস্তিনপন্থী স্লোগান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনটি পাস হলে কুইন্সল্যান্ড হবে অস্ট্রেলিয়ার প্রথম রাজ্য, যেখানে এই স্লোগানটি আইনত নিষিদ্ধ ঘোষণা করা হবে।
১১ ঘণ্টা আগে