সৌদি আরবের ভিসা আগে নেওয়া না থাকলেও সৌদিয়া এয়ারলাইনসসহ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ভ্রমণে ট্রানজিট যাত্রী এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসাধারী ব্যক্তিরা ওমরাহ করতে পারবেন।
আজ মঙ্গলবার ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাংলাদেশে সৌদি স্বেচ্ছাসেবা কর্মসূচি ইবসার উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওমরাহ করতে ইচ্ছুক সৌদিগামী যাত্রীদের ভ্রমণ সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, সৌদি ভিসা না থাকলেও বাংলাদেশের নাগরিকেরা ওমরাহ পালন করতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সৌদিয়া এয়ারলাইনস অথবা সে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিটের যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসা থাকলেও ওমরাহ পালন করা যাবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, নুসুক অ্যাপে নিবন্ধন করে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।
কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি অনুষ্ঠানে বক্তব্য দেন। ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০ স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীকে চক্ষুসেবা দেওয়া হবে বলে আকিল আল-গামদি জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করবে সরকার। পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচারও নিশ্চিত করা হবে...
১৩ মিনিট আগে
‘যাত্রাবাড়ীর ঘটনাকে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এসব মামলার তদন্ত দ্রুত শেষ করে যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করতে ট্রাইব্যুনাল কাজ করছেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রতি শহীদ ও আহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে
২ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামো ও সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, এমন...
২ ঘণ্টা আগে
গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে।
৩ ঘণ্টা আগে