১৯৮১ থেকে ১৯৮৩ সালের মাঝামাঝি সময়ে মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটোকমপ্যাক্ট টু স্ট্রোক বাইক বিক্রি করত। ওই সময় এতে পাওয়ারের জন্য ছিল একটি ৪৯ সিসি এয়ার কুলড, টু স্ট্রোক ইঞ্জিন, যা ২.৪ ব্রেকিং হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত। তখন মোটোকমপ্যাক্ট ৫০০০ থেকে ৪৫০০ রোটেশন পার মিনিটে ৩.৭২ নিউটন মিটার পিক টর্ক আউটপুট দিতে পারত।
সম্প্রতি হোন্ডা ফোল্ডেবল মোটোকমপ্যাক্ট নামের একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, যাকে বলা হচ্ছে ‘ফার্স্ট অ্যান্ড লাস্ট মাইল’ সল্যুশন। ই-স্কুটারের গুরুত্বপূর্ণ দিক হলো তা ফোল্ডেবল; অর্থাৎ আপনি যেকোনো জায়গায় স্যুটকেসের মতো এই বিদ্যুৎ-চালিত স্কুটারকে ভাঁজ করে নিয়ে যেতে পারবেন। মডার্ন অল-ইলেকট্রিক নতুন এই মডেল গ্লোবাল মার্কেটের হোন্ডা ও আকুরা ডিলারদের কাছ থেকে কেনা যাবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা।
পাওয়ারিংয়ের জন্য হোন্ডার নতুন এই ই-স্কুটারে ব্যবহার করা হয়েছে পারমানেন্ট ডাইরেক্ট ড্রাইভ ইলেকট্রিক মোটর। এটি সামনের চাকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ই-স্কুটারের সর্বাধিক পাওয়ার আউটপুট ৪৯০ ওয়াট এবং এটি ১৬ নিউটন মিটার পিক টর্ক দিতে পারে।
ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ক্যাপাসিটি ৬.৮ এএইচ। একটি ১১০ ভোল্টের চার্জার ব্যবহার করে মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই এটি সম্পূর্ণভাবে চার্জ করা যাবে। স্কুটারটি ডিজাইন করা হয়েছে লাস্ট-মাইল মোবিলিটির জন্য। সে কারণে এর রেঞ্জ লিমিটেড। এই ই-স্কুটার ১৯ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এক চার্জে। এর হুইলবেসের পরিমাপ ৭৪১ ও সিটের উচ্চতা ৬২২ মিলিমিটার। স্কুটারটির ওজন ১৯ কেজি; অর্থাৎ খুব একটা হালকা না হলেও তা সহজে বহনযোগ্য। প্রকৃত অর্থেই একটি কমপ্যাক্ট ইলেকট্রিক স্কুটার। খুব সহজে আপনি এতে চড়ে ভ্রমণ করতে পারবেন।
সূত্র: হোন্ডা, দ্য ভার্জ

নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
১৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
২ দিন আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৩ দিন আগে