প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, নির্মাতা প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে অপূর্বকে। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ছবিটির শুটিংয়ে অভিনেতা এখন কলকাতায় ব্যস্ত রয়েছেন।
প্রতিমের পরিচালনায় এই কপ স্টোরিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের।
প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন, সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
‘চালচিত্র’ একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।
‘চালচিত্র’ সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। প্রযোজনা সংস্থাটির ‘হুব্বা’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
জয়া আহসানের পর বাংলাদেশের অভিনেতাদের এখন নিয়মিতই দেখা যাচ্ছে কলকাতার সিনেমায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এ ছাড়া অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা যাবে নওশাবা আহমেদকে। এই তালিকাতেই এবার যোগ হলো অপূর্বর নাম।

প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা।
৮ ঘণ্টা আগে
ডিটেকটিভ থ্রিলার ঘরানায় তানিম নূর বানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘কাইজার’। একজন খ্যাপাটে গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে অভিনয় করেন আফরান নিশো। গল্প, অভিনয় ও নির্মাণ—সব মিলিয়ে সাড়া ফেলে ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি।
৮ ঘণ্টা আগে
দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
৮ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
৮ ঘণ্টা আগে