
করোনা এখন আর মহামারীর রূপে না থাকলেও বিশ্বজুড়েই মানুষের ওপর এর ব্যাপক ও গভীর প্রভাব রয়ে গেছে। শারীরিক অসুস্থতার বড় প্রভাব মানসিক স্বাস্থ্যে পড়েছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, মহামারীর আগে ও পরে যুক্তরাজ্যে অসুস্থতাজনিত ছুটি নেওয়ার পরিমাণে বড় তফাৎ মিলেছে।
নয়শর বেশি সংস্থার প্রায় ৬৫ লাখ কর্মীর ওপর চালানো সাম্প্রতিক এক জরিপের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীদের অনুপস্থিতির হার গত ১০ বছরের মধ্যে এখন সর্বোচ্চ।
করোনা মহামারির আগে একজন কর্মী বছরে গড়ে ৫.৮ দিন অসুস্থতাজনিত ছুটি নিত। কিন্তু করোনা পরবর্তী সময়ে এই ছুটির গড় বেড়ে দাঁড়িয়েছে ৭.৮ দিনে।
দ্য চার্টার্ড ইনস্টিটিউট ফর পার্সোনেল অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআইপিডি) অধীনে জরিপটি করেছে সিম্পলিহেলথ নামক এক স্বাস্থ্যসেবা সংস্থা।
গবেষণার ফলাফলকে ‘বেশ উদ্বেগজনক’ আখ্যায়িত করে সিআইপিডি বলেছে, মানসিক চাপ, করোনা ও জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে সৃষ্ট সংকট অসুস্থতাজনিত ছুটি নেওয়া বেড়ে যাওয়ার কারণ। এসব কারণ বহু মানুষের সুস্থতার ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
জরিপের ফলে দেখা যায়, ছোটখাটো অসুস্থতাগুলোই মূলত স্বল্পমেয়াদি অনুপস্থিতির প্রধান কারণ। সে সঙ্গে আছে মানসিক অসুস্থতা ও পেশিজনিত সমস্যা। এক-তৃতীয়াংশেরও বেশি সংস্থা জানিয়েছে, এখনো কর্মীদের অসুস্থতাজনিত ছুটির অন্যতম কারণ কোভিড-১৯।
অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে থাকা কর্মীরা বলেছে, মানসিক স্বাস্থ্যের অবনতি, পেশির আঘাত, ক্যানসার ও স্ট্রোকের মতো রোগের কথা।
সিআইপিডি বলেছে, ‘মহামারির পর থেকে কর্মক্ষেত্রের পরিবেশ যেমন পাল্টেছে, তেমনি বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এসব সংকটের কারণে অনেক ক্ষেত্রেই কর্মীদের মধ্যে নিজেকে বিচ্ছিন্ন ভাবার প্রবণতা বেড়েছে। ফলশ্রুতিতে বেড়েছে মানসিক চাপ।’
ঘরে বসে কাজ করার মাধ্যমেও অনেকের মধ্যে দেখা দিয়েছে নতুন কিছু সমস্যা। যারা একা থাকেন, তাঁদের সামাজিক যোগাযোগ তখন অনেকটাই সীমিত হয়ে যায়। বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত হয়ে মানসিক চাপ বেড়ে যাওয়ার এটিও একটি কারণ বলে জানিয়েছে সিআইপিডি।
জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই অসুস্থ কর্মীদের বেতন দিয়েছে। আর কর্মীদের শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য নিজেদের কৌশল ছিল প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের। সিআইপিডি জানিয়েছে, কর্মক্ষেত্রে অনুপস্থিতির হার এখনো বাড়ছে এবং এ ব্যাপারে করণীয় সম্পর্কে নতুন করে ভাবতে হবে নিয়োগকর্তাদের।
সিআইপিডির জ্যেষ্ঠ কর্মচারী কল্যাণ উপদেষ্টা র্যাচেল সাফ বলেছেন, ‘প্রতিষ্ঠানগুলোতে উন্মুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ যেখানে কর্মীরা নিজেদের প্রকাশ করতে পারবে।’

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ১৬ বছর বয়সী ইকবাল। দিনের প্রায় পুরোটায় সময়ই সে কাটায় পুকুরের পানিতে। তার দাবি, পানি থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বলুনি হয় তার। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে গেলেও এর কোনো সমাধান মেলেনি বলেও জানায় সে।
১৮ ঘণ্টা আগে
দেশের হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন ২০০ থেকে ২৫০ টন মেডিকেল বর্জ্য জমা হয়। এসব বর্জ্য সাধারণ আবর্জনার মতো নয়। এর বড় একটি অংশ মারাত্মক সংক্রামক ও বিপজ্জনক। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মেডিকেল বর্জ্য আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
২১ ঘণ্টা আগে
রাতে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। এভাবে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়।
১ দিন আগে