
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে দিনব্যাপী ‘ডেন্টাল চেক-আপ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান (অব.), রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, ক্লাব অ্যাডভাইজাররা, শিক্ষকসহ বিভিন্ন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ডেন্টাল চেক-আপ কর্মসূচিতে প্রায় ৩০০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা সেবা নিয়েছেন। উপাচার্য আয়োজকদের প্রশংসা করে সেবা দেওয়া চিকিৎসকদের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
৬ ঘণ্টা আগে
কথায় নয়, কাজের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় নবগঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনায় যোগ দিয়ে নিয়ন্ত্রক এই সংস্থার চেয়ারম্যান মাসুদ খান স্বীকার করেছেন, বাজার উন্নয়নে গত দুই মাসে কমিশনের
১৬ ঘণ্টা আগে
ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কার্যক্রম গতিশীল করতে এবং বিনিয়োগে আগ্রহ বাড়াতে দেশে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবাকে এবার আন্তর্জাতিক মানে উন্নীত করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি কিংবা সামাজিক প্রতিষ্ঠানের নিবন্ধন সম্পন্ন করা হবে। এ জন্য
১৬ ঘণ্টা আগে