গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৭ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৮ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে