মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তারপর আসা অভিনয়ের জগতে। ২০১০ থেকে তামিল, তেলুগু ও বেশ কয়েকটি হিন্দি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে মডেল হিসাবেই তিনি বেশি পরিচিত মুখ। র্যাম্প থেকে শুরু করে সেনসেশনাল ফটোশুট সব জায়গায় সাড়া ফেলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই খোলামেলা ছবিতে উত্তাপ ছড়াতে দেখা যায় এমিকে।
গতকাল বুধবার এমি তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নতুন কিছু ছবি। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে অংশ নেওয়ার আগে নতুন লুকে ধরা দিয়েছেন এমি, যা রীতিমতো ভাইরাল হয়েছে।
তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
এই লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মার্ফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মার্ফি।
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।


সম্মাননা পেলেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েরা। বিশ্ব মা দিবস উপলক্ষে এই সম্মাননা দেওয়া হলো তাঁদের।
২ ঘণ্টা আগে
এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। পুরোনো সেই রহস্য আজও তাড়া করে ফিরছে জর্জকুট্টির পরিবারকে।
২ ঘণ্টা আগে
শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৭ ঘণ্টা আগে
মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
১৩ ঘণ্টা আগে