
টেসলা, গুগল ও মাইক্রোসফট থাইল্যান্ডে ৫০০ কোটি ডলারেও বেশি বিনিয়োগ করবে বলে আশা করছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
থাভিসিন বলেন, টেসলা ইভি (বৈদ্যুতিক গাড়ি) উৎপাদনের জন্য এবং মাইক্রোসফট ও গুগল ডেটা সেন্টার তৈরির জন্য বিনিয়োগ করতে চায়। টেসলা, গুগল ও মাইক্রোসফট এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
স্রেথা নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পর ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এই সপ্তাহের শুরুতে কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গেও আলোচনা করেছিলেন।
এই নতুন বিদেশি বিনিয়োগ থাইল্যান্ডের দুর্বল অর্থনীতিকে নিরসনে সাহায্য করবে, যা এই বছর ২.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে রপ্তানি কমে যাওয়ার কারণে সংখ্যাটি আগের অনুমানের চেয়ে কম।
স্রেথা বৈদ্যুতিক গাড়ির খাত সম্পর্কে গত সপ্তাহে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন।
এশিয়ার চতুর্থ বৃহত্তম অটোমোবাইল অ্যাসেম্বলের ঘাঁটি হল থাইল্যান্ড। এই অবস্থান ধরে রাখার জন্য ইভি ও ব্যাটারি প্রস্তুতকারকদের প্রণোদনা এবং স্থানীয় ইভি ক্রেতাদের ট্যাক্স কমানোর প্রস্তাব করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
১৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
২১ ঘণ্টা আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
২১ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
১ দিন আগে