
রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ঝরেছে। এখনো গুঁড়ি গুঁড়ি পড়ছে।
আবহাওয়া দপ্তর বলছে, ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থই থই পানি। অনেক রাস্তা তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘরমুখী অনেকে ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে আটকে থাকার কথা জানিয়েছেন। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন তাঁদের ভোগান্তির কথা। এমনকি বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময়মতো বের হতে পারেননি।
রাজধানীর বেগম রোকেয়া সরণি, বাংলামোটর, সার্ক ফোয়ারা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ যানজট দেখা গেছে। রাত ১০টার দিকেই তলিয়ে যায় গ্রিন রোড এলাকা। এই সড়কে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়। এ ছাড়া ধানমন্ডি-৫ নম্বর সড়ক, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ। সাধারণত এত বৃষ্টি এই সময়ে কখনো হয়নি।’
তিনি বলেন, ‘আরও ঘণ্টা দেড় এমন বৃষ্টি থাকবে। এরপর কমে যাবে। আগামী দুই দিন এমন আবহাওয়া থাকবে। বৃষ্টি এ সময় আরও বাড়তে পারে।’
এর আগে বৃহস্পতিবার রাজধানীতে সকাল থেকে ৬টা পর্যন্ত মাত্র ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল রংপুরের ডিমলাতে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার পর রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতও হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
৯ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১ ঘণ্টা আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
১ ঘণ্টা আগে