বলিউডের নায়িকাদের তালিকায় বরাবরই প্রথম দিকে আসে বিদ্যা বালানের নাম। অভিনয় প্রতিভা দিয়ে বারবার নিজেকে প্রমাণ করলেও, বিদ্যা সমালোচিত হয়েছেন শরীর নিয়ে। কেউ বলেছে ‘মোটা’, তো কেউ আবার ‘ওজন বেশি’! সম্প্রতি লাইফস্টাইল প্রশিক্ষক লুক কৌতিনহোকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ছোট থেকেই এই ডায়েট ও এক্সারসাইজ নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা লেগেই থাকত তাঁর।
বিদ্যা জানিয়েছেন, এখনো তাঁকে দেখে অনেকেরই ধারণা করেন একেবারেই শরীরচর্চা করেন না তিনি। যদিও সেই ধারণা পুরোপুরি ভুল। নিয়ম করে তিনি ঘাম ঝরান, এক্সারসাইজ তাঁর পছন্দের।
সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘শরীরের জন্য আমাকে অনেক সমালোচিত হতে হয়েছে। এটা মোটেও সহজ ছিল না। আমি সারা জীবন নিজের শরীরকে ঘৃণা করেছি।’
বিদ্যা আরও জানান, কেউ যদি তাঁর কাছে এসে কখনো ওজন কমানোর কথা বলেন, তাহলেও তিনি সেই মানুষটাকে ধন্যবাদ জানান না কখনো। কারণ, শরীর নিয়ে কোনো ধরনের কথা বলাই তাঁর পছন্দ নয়। সঙ্গে যোগ করেন, তিনি ব্যায়াম করতে পছন্দ করেন। কিন্তু তাঁর সম্পর্কে লোকের ধারণা, কোনো দিন এক্সারসাইজ করেন না তিনি।
বিদ্যা বলেন, ‘যেকোনো কারণেই হোক নায়িকাদের মতো নিখুঁত শরীর আমার নয়। যদিও এর কারণটা এখনো বের করতে পারিনি।’
বিদ্যা জানান, তিনি ছোট থেকেই গোলগাল। তাঁর মা ক্রমাগত চেষ্টা করতেন ওজন কমানোর। এমনকি, স্কুলেও বন্ধুরা তাঁর শরীর নিয়ে মজার মজার নাম দিতেন। এ নিয়ে বিদ্যা বলেন ‘আমি ছোটবেলা থেকেই নিজের শরীরকে ঘৃণা করে বড় হয়েছি। খুব কম বয়সে হরমোনের সমস্যাও তৈরি হয়েছিল আমার শরীরে।’
সম্প্রতি হওয়া একটি ঘটনাও ফাঁস করেন তিনি। ম্যাসাজ করতে আসা এক মহিলা তাঁর শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। ম্যাসাজ রুম থেকে বের হয়ে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে দেখে তখন কেঁদে ফেলেন বিদ্যা।
চার বছর পর বড় পর্দা থেকে বিরতির পর বিদ্যাকে সব শেষ দেখা গেছে ‘নিয়ত’ সিনেমায়। বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায় সিনেমাটি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৫ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
৬ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১৬ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১৭ ঘণ্টা আগে