
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নিজাম সরকার (৪০)। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ সোমবার সকাল ৭টার দিকে মেঘনার চালিভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত নিজামের বাড়ি মেঘনা উপজেলার নলচর গ্রামে। তাঁর বাবার নাম মৃত আক্কাস মেম্বার। তিনি বালুর ব্যবসা করতেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁরা হলেন আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮), সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫), শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা হুমায়ুন চেয়রাম্যান ও অপর আওয়ামী লীগ নেতা কাইয়ুম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে ১০-১১ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হুমায়ূন গ্রুপের নিজাম সরকার নামের একজন নিহত হন। তিনি হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই বলে জানা গেছে।
খন্দকার আশফাকুজ্জামান আরও বলেন, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে চালিভাঙ্গায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে প্রতিপক্ষের হাতে টেঁটাবিদ্ধ হন। নিজামসহ আহত সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।
নিহত নিজামের বন্ধু সিরাজুল ইসলাম জানান, মেঘনা উপজেলা পরিষদের সদস্য কাউয়ুম ও চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত নিজাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষের লোক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কুমিল্লার মেঘনা থেকে অনেকেই টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে নিজাম নামে একজন মারা গেছেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। আবার কিছু এলাকায় অপরিবর্তিত রয়েছে। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এদিকে বন্যার্ত লোকজন সরকারিভাবে ত্রাণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
৩০ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত ফিরোজ জামাদার ও তাঁর তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার (১২ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দিসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। রাতে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আল
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় দুই দিনে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে এক শিশু, কৃষকসহ তিনজন এবং বিদ্যুতায়িত হয়ে দুই নারীর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঝালকাঠির ছয়টি অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে এসব রিকশা বিতরণ করা হয়।
২ ঘণ্টা আগে