রাশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় গতকাল রোববার সব আনুষ্ঠানিকতা শেষে ট্রেনে চড়েন কিম। কিমের এই সফরে দুই দেশের মধ্যে কী চুক্তি হয়েছে বা আদৌ হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাশিয়ে থেকে বেশ কিছু উপহার সামগ্রী নিয়ে উ.কোরিয়া ফিরছেন কিম।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, বিদায় অনুষ্ঠানের পর কিম রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চল থেকে তাঁর বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এর আগে গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। চার বছরেরও বেশি সময় পর এই প্রথম বিদেশ সফর করেন কিম। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি দেশটির প্রধান সামরিক স্থাপনা ও মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।
আরআইএ জানিয়েছে, রাশিয়ার পূর্বের প্রাইমোরি অঞ্চলের গভর্নর কিমকে কয়েকটি ড্রোন ও একটি বুলেটপ্রুফ জ্যাকেট উপহার দিয়েছেন। বুলেটপ্রুফ জ্যাকেটটি বুক, কাঁধ, গলা এবং কুঁচকির সুরক্ষা নিশ্চিত করবে। সাধারণ জ্যাকেটের থেকে এটি অনেক হালকা।
রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেনার-২৫ ড্রোনও উপহার দেওয়া হয়েছে কিমকে। উপহারের তালিকায় আরও ছিল একটি বিশেষ পোশাক যা থার্মাল ইমেজিং ক্যামেরায় ধরা পড়বে না।
আরআইএর প্রতিবেদনে বলা হয়, গতকাল দিনের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তক ত্যাগ করেন কিম। সেখানে তিনি এয়ারফিল্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট ফ্রিগেট পরিদর্শন করেন বলে জানিয়েছে আরআইএ। প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ায় আসা কিমকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। এই সফরে বেশির ভাগ সময় রুশ সামরিক স্থাপনা দেখেই সময় কাটিয়েছেন কিম জং উন।
বিদায়ী অনুষ্ঠানে কিম জং উনকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ব্যক্তিগত ট্রেনে চড়েন কিম। আর্টিওম রেলওয়ে স্টেশনে তাঁকে বিদায় জানান রুশ কর্মকর্তারা।
এ দিকে কিমের এই সফরকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারে রাশিয়া, যা ব্যবহৃত হবে ইউক্রেন যুদ্ধে। তবে এই দাবি অস্বীকার করেছে মস্কো। তারা বলছে, দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
৮ ঘণ্টা আগে