
সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের ঋণের আরেকটি উৎস বলে বর্ণনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, উন্নয়নকাজের জন্য পেনশন স্কিম থেকে সরকার ঋণ নিতে পারে।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘সামাজিক সুরক্ষায় সর্বজনীন পেনশন স্কিম’ নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।
পেনশন স্কিম থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘উন্নয়নকাজে বিদেশি ও অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেওয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমে আসবে।’
মন্ত্রী বলেন, ‘বড় বড় প্রকল্পের কারণে বর্তমানে দেশের অর্থের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে দুর্নীতিও বাড়ছে। দেশে উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে। কেউ কেউ ব্যাংকের বড় অঙ্কের টাকা লোপাট করে ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করছেন। ব্যাংকিং খাতেও প্রভাবশালীরা অর্থ লুটপাটের ঘটনায় জড়িত। একটি অংশ ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না। এদিকে সরকারকে নজর দিতে হবে। টাকা পাচারের সঙ্গে জড়িত অনেককেই আইনের আওতায় আনা উচিত।’
মন্ত্রী বলেন, ‘যারা সর্বজনীন পেনশন স্কিমকে নির্বাচনী তহবিল জোগানোর উদ্যোগ হিসেবে দেখছেন, তাঁদের সমালোচনা যথার্থ নয়। পেনশন খাতে জমাকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে। এর জন্য সরকারের প্রতি আস্থা রাখতে হবে।’
এদিকে সমালোচনা আছে যে সরকারের কোষাগার খালি হওয়ার কারণেই এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। পেনশন স্কিমকে মানুষের টাকা চুরির নতুন ফন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে নেতিবাচক তথ্য প্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেমোক্রেসি ফর ডিবেট (ডিএফডি) আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দলকে পরাজিত করে সরকারি তিতুমীর কলেজ দল চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার পরবেন। তবে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে লাইট অলিভ।
২ ঘণ্টা আগে
মীর শাহে আলম জানান, শিবগঞ্জ-মোকামতলা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে জমি প্রদান, নিজ অর্থে জমি ক্রয়, প্রতিষ্ঠাকালীন ব্যয় বহন এবং সার্বিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সময়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়ন...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’
২ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে ‘বেসরকারি এতিমখানা’ খাতে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৩৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা ছাড় করা হয়েছিল। দ্বিতীয় কিস্তিতে আরও ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা মঞ্জুর করায় পুরো বরাদ্দ অর্থই কার্যত বিতরণের আওতায় চলে এসেছে...
৪ ঘণ্টা আগে