
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল সন্ধ্যায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘কিনু কাহারের থেটার’। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
‘কিনু কাহারের থেটার’ নাটকের কাহিনিতে দেখা যাবে, ইংরেজ শাসনের শেষ আমল। সে সময় হাটে-ঘাটে থিয়েটার করে বেড়াতেন কিনু কাহার নামে এক ব্যক্তি। তাঁর গল্পেই নির্মিত হয়েছে এই নাটক।
নাটকের কাহিনি পুতনা রাজ্যের। যে রাজ্যে রাজার কোনো ক্ষমতা নেই। দুষ্কর্মের দোসররা হয়েছে আইনের পরম বন্ধু। রাজ্যের ঘটে চলা যাবতীয় অপকর্মের ভার চাপানো হয়েছে বোকা ভোম্ব ঘণ্টাকর্ণের ওপর। ঘণ্টাকর্ণও লোভী বউয়ের সাধ-আহ্লাদ মেটাতে অন্যলোকের সাজা খেয়ে বেড়াচ্ছিল। এরই মধ্যে রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি করেছেন। এ কারণে রাজ্যের লাটসাহেব খেপেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এই অপকর্মের যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফেলে দেব। রাজা পড়লেন উভয় সংকটে। উজির তাঁর প্রাণের দোসর, তাকে কী করে শাস্তি দেবেন?
এদিকে আবার লাটসাহেব উজিরের সঙ্গে যোগসাজশে রাজাকে অপদস্থ করতে উদ্যত হয়। শেষমেশ এই অপরাধেরও দায় গিয়ে ওঠে সেই বোকা ঘণ্টাকর্ণের ওপর। কিন্তু এবার আর ঘণ্টাকর্ণ মুখ বুজে তা সহ্য করে না! করে ওঠে প্রতিবাদ। শেষ পর্যন্ত কার গলায় ঝুলল দড়ি? জানতে হলে দেখতে হবে কিনু কাহারের থেটার।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, সানজিদা প্রীতি, জগন্ময় পাল, সাইফুল জার্নাল, পারভীন পারু, চেতনা রহমান ভাষা, মনিরুল ইসলাম রুবেল, মিতুল রহমান, শাহরিয়ার ফেরদৌস সজীব, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল, শাহীন সাইদুর, তানজিকুন প্রমুখ। সেট ডিজাইন করেছেন রিঙ্কন সিকদার, সংগীত পরিকল্পনায় প্রাচ্যনাট সংগীত দল, আলোক পরিকল্পনায় আবুল হাসনাত ভুঁইয়া রিপন।

‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১১ মিনিট আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
৩ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
৩ ঘণ্টা আগে
একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, লাভ সিটারের গল্পে যার আছে....
৩ ঘণ্টা আগে