আগামী বছরের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটি। এ সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে বলেন, আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে আরবি মাস রবিউল আউয়াল শুরু হতে পারে। সে হিসাবে ছয় মাস পরই শুরু হবে পবিত্র রমজান মাস।
সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা বার্কের এক প্রতিবেদন অনুসারে, আল জারওয়ান বলেছেন, আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। রবিউল আউয়াল শুরু হবে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে।
জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে ২০২৪ সালের ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে ১১ এপ্রিল, শুক্রবার।
অবশ্য রমজান মাসের শুরু হওয়ার আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামে রমজান অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এ মাসে রোজা রাখেন, ইবাদত–বন্দেগি ও দাতব্য কাজ করেন।
আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ১২ মাসের মধ্যে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকায় প্রতি বছর ভিন্ন ভিন্ন সময়ে রমজান মাস আসে।
এ মাসে মুসলিমরা ফজর অর্থাৎ সূর্যোদয়ের আগে থেকে মাগরিব বা সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। সূর্যাস্তের পর সাধারণত খেজুর ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার দিয়ে ইফতার করার মাধ্যমে রোজা ভাঙা হয়।

পবিত্র মক্কার ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে সৌদি আরব। ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস’ (RCMC)-এর সিইও ইঞ্জিনিয়ার সালেহ আল-রশিদ এই ঐতিহাসিক ঘোষণা নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগে
আমাদের চারপাশের দেয়ালে কান পাতলে একটা দীর্ঘশ্বাস খুব বেশি শোনা যায়—‘এত চেষ্টা করি, এত টাকা আয় করি, তবু অভাব মেটে না, শান্তি আসে না!’ এই আক্ষেপ শুধু নিম্নবিত্তের নয়, বরং উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে অনেক দ্বীনদার মানুষেরও। আমরা আসলে ভুলে গেছি—রিজিক কেবল পকেটের টাকা নয়; রিজিক হলো মনের স্থিরতা।
১৬ মিনিট আগে
নামাজ শেষে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলে সালাম ফেরানো ওয়াজিব। এটি নামাজের সর্বশেষ রোকন, যা ইবাদতটি সম্পন্ন করে। তবে সালাম ফেরানোর সময় শব্দ উচ্চারণ এবং মাথা ঘোরানোর সঠিক পদ্ধতি নিয়ে অনেক মুসল্লি সংশয়ে থাকেন। সুন্নাহ অনুযায়ী সালাম ফেরানোর সঠিক নিয়ম ও পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৬ ঘণ্টা আগে