ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার সকালে সোহানের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় নেওয়া হয়। সেখানে তাঁকে শেষবারের মতো একনজর দেখার জন্য ভিড় জমান অনুরাগী, স্বজন ও এলাকাবাসী।
সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
জানাজায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, চলচ্চিত্র লেখক আবু সাঈদ চৌধুরী, আত্মীয়স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তাঁর স্ত্রী প্রিয়া রহমান। ঠিক এর এক দিন পর গতকাল বুধবার সন্ধ্যায় মারা যান সোহানুর রহমান সোহান।
এক দিনের ব্যবধানে দুজনের মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
ঢাকাই সিনেমার সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। তাঁর হাত ধরে চলচ্চিত্রে এসেছেন সালমান শাহ, মৌসুমী, শাকিব খানের মতো অনেক জনপ্রিয় শিল্পীরা।
সোহানুর রহমান সোহান ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। নির্মাতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ সিনেমা দিয়ে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরান যায় জ্বলিয়া রে’ ইত্যাদি।

ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
১৮ মিনিট আগে
আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
২৪ মিনিট আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
৩৩ মিনিট আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান।
৩৮ মিনিট আগে