বলিউড বক্স অফিসের নিয়ন্ত্রণ ‘গদর ২’ ও ‘জওয়ান’-এর হাতে থাকলেও মুক্তির তৃতীয় সপ্তাহে এসে গুটি গুটি পায়ে ব্যবসা করছে আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল-২’। ইতিমধ্যে সিনেমাটির আয় শত কোটি রুপি পেরিয়েছে। আর ‘ড্রিম গার্ল ২’-এর মাধ্যমে পঞ্চমবারের মতো শত কোটির ক্লাবে পৌঁছেছেন আয়ুষ্মান খুরানা। এর আগে বক্স অফিসে শত কোটি রুপি আয় করেছিল আয়ুষ্মানের ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘ড্রিম গার্ল’ ও ‘বালা’।
একতা কাপুর প্রযোজিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১০.৬৯ কোটি রুপি আয় করেছিল, যা আয়ুষ্মানের ক্যারিয়ারে সবচেয়ে বড় ওপেনিং। তারপর থেকে সিনেমাটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘গদর ২’, ‘ওএমজি ২’ এবং সবশেষ শাহরুখের ‘জওয়ান’ মুক্তির পরও তৃতীয় সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে ‘ড্রিম গার্ল ২’-এর আয় ১০০ কোটি রুপি পেরিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। সেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরাত ভারুচাকে। ব্যবসাসফল সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল।
বালাজি টেলিফিল্মসের ব্যানারে একতা কাপুর ও শোভা কাপুরের প্রযোজনায় ‘ড্রিম গার্ল’-এর পর ‘ড্রিম গার্ল ২’ও পরিচালনা করেছেন নির্মাতা রাজ শান্ডিল্য। সিনেমাটিতে এবার আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২৫ আগস্ট।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’র মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১০ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১০ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
২১ ঘণ্টা আগে