
মারধরের শিকার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম হাসপাতালে ছটফট করছেন। তরল খাবার ছাড়া কিছুই খেতেই পারছেন না। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলে নাঈমকে ব্যথায় ছটফট করতে দেখা যায়। বিকেলে তাঁর হাত ও ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হয়।
নাঈমের বড় ভাইয়ের ছেলে জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেলে হাত বেঁকে গিয়েছিল। ঘাড় ভেতরে ঢুকে গিয়েছিল। প্রচুর ঘামছিল। আমাদের হাত ধরে টানাটানি করছিল। আমরা অনেক ভয় পেয়েছিলাম। পরে ডাক্তার এসে ট্রিটমেন্ট দিলে ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানেক ঘুমানোর পর অবস্থার কিছুটা উন্নতি হয়। মুখে, নাকে, ঠোঁটে বেশি আঘাত পেয়েছেন তিনি। মানসিকভাবেও অনেক আঘাত পেয়েছেন।’
নাঈমের খালা মাসুদা বেগম বলেন, ‘ঠোঁট ফুলে থাকার কারণে সে তরল খাবার ছাড়া কিছুই খেতে পারছে না। বোতলের মধ্যে জুস দিলে সেটা একটু একটু করে খাচ্ছে। নাঈম অত্যন্ত ভালো ছেলে। তাকে কেন এমনভাবে নির্যাতন করা হলো বুঝতে পারছি না।’
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুখে ও দাঁতে আঘাতের ধারণা করে সে হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখন তাঁর বুকেও আঘাত পেয়ে থাকতে পারেন—এমন ধারণা করছেন চিকিৎসক। এ জন্য ইসিজিসহ আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক ট্রমার মধ্যেও আছেন নাঈম।
এদিকে নাঈমের জন্য ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেচ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ডা. ওয়ারেচ উদ্দিন বলেন, নাঈমের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধর করেন এডিসি হারুনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে গতকাল রোববার হারুনকে এপিবিএনে বদলি করা হয়। পরে আজ সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।

বিগত সময়ে স্বাস্থ্য খাতের বিপর্যয়, ভুল নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশের অর্থনৈতিক খাত সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, পুঁজিবাজারে সর্বস্ব হারিয়ে সাধারণ মানুষ আত্মহত্যা
১০ মিনিট আগে
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়। একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান তিনি।
১ ঘণ্টা আগে