পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন–অর–রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন–অর–রশীদকে জনস্বার্থে সরকারি কাজ থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।
সেহেতু হারুন অর রশিদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯ (১) ধারার বিধান অনুযায়ী আজ সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানার ভেতরে নিয়ে মারধর করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে গতকাল রোববার হারুনকে প্রথমে পিওএম এবং পরে এপিবিএনে বদলি করা হয়।
আরও পড়ুন

২০২৩ সালে বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৫৫ টিতে ধর্মকে ঘিরে সামাজিক সংঘাত বা বিরোধের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। এর মধ্যে ছিল বেসরকারি ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের মাধ্যমে হয়রানি, হামলা কিংবা সংঘবদ্ধ সহিংসতার মতো ঘটনা। ২০২২ সালে এমন দেশের সংখ্যা ছিল ৪৫টি।
৭ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইপিইউ-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আজ সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২১ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা...
১ ঘণ্টা আগে