
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরবচ্ছিন্ন যাত্রীসেবা নিশ্চিত করতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আজ সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত) মিনহাজ উদ্দিনের সই করা এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন শিফটে কর্মরত ও কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করছেন। ফলে বিমানবন্দরে যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দাপ্তরিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ অবস্থায়, যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বিভিন্ন শিফটে দায়িত্ব পালনরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের আন্তযোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোনের পরিবর্তে অফিশিয়াল ওয়াকিটকি ব্যবহার করতে বলা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, তবে শিফট ইনচার্জ ও প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা (মাইক ১৪) তাঁদের অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অপর দিকে, দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা কেবল অতি জরুরি প্রয়োজনে প্রটোকল অফিসার এবং শিফট ইনচার্জের অফিশিয়াল মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে সম্প্রতি ৫৫ দশমিক ৫১ কেজি সোনা খোয়া যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ঢাকা কাস্টম হাউজ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে একটি মামলাও হয়েছে। মামলার তদন্তভার পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরে দায়িত্ব কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হলো।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে