ফরাসি কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী কোনো কোম্পানির দক্ষিণ এশিয়ার কোনো দেশে প্রথম এমন কোনো চুক্তি হতে যাচ্ছে। যেখানে এই অঞ্চলে মূলত আমেরিকান কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ফরাসি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, এয়ারবাসের এ৩৫০ ওয়াইড বডি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। অবশ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিষেবা সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসব উড়োজাহাজ পরিচালনা করবে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানির ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। এয়ারবাসের ১০টি এ৩৫০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ।’
বিমান বাংলাদেশের বয়স ৫১ বছর। এ সরকারি সংস্থার বহরে থাকা কুড়িটির বেশি উড়োজাহাজ বোয়িং কোম্পানির। এর মধ্যে অর্ধেকের বেশি ওয়াইবডি এয়ারক্র্যাফট। আর কিছু আছে ড্যাশ–৮ টার্বোপ্রোস।
বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী রয়টার্সকে বলেছেন, ‘প্রাথমিকভাবে বাংলাদেশ দুটি এয়ারবাস উড়োজাহাজের ক্রয়াদেশ দেওয়া হতে পারে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েক ধাপে ১০টি উড়োজাহাজ কেনা হবে। কারিগরি কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। এসব উড়োজাহাজ নতুন এবং পুরোনো রুটে চলাচল করবে। সব দেশের বহরেই বোয়িং এবং এয়ারবাসের উড়োজাহাজ রয়েছে। কিন্তু আমাদের শুধু বোয়িং আছে, এয়ারবাসের একটি উড়োজাহাজও নেই।’
কোভিড মহামারির পর উড়োজাহাজ পরিষেবা ব্যবসা চাঙা হওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ আরও ওয়াইডবডি এয়ারক্র্যাফট কিনতে চায়। বিমানের সরাসরি ফ্লাইট চলে সারা বিশ্বের ২০টি গন্তব্যে। এর মধ্যে অন্যতম—ব্রিটেন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কানাডা।

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে শেষ হোক, সরকার এমনটা চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশন যেন নির্বাচনগুলো শেষ করে। তবে শুরু কবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর আমি যদি শুরুটা বলে দেই
২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা
৪ ঘণ্টা আগে
চলতি বছরের সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
৪ ঘণ্টা আগে