নতুন যাঁরা যোগাসন শুরু করছেন, তাঁদের জন্য ‘বৃক্ষাসন’ খুব সহজ। পেশিকে সক্রিয় করতে এবং শরীর ও মন সতেজ রাখতে এই আসন খুব ভালো কাজ করে। পরামর্শ দিয়েছেন এভারগ্রিন ইয়োগার প্রশিক্ষক শামা মাখিং।
যেভাবে করবেন
প্রথমে ইয়োগা ম্যাটের ওপর সোজা হয়ে দাঁড়ান। এবার হাত দুটি নমস্কারের ভঙ্গিতে মাথার ওপরে সোজা করে তুলুন। এরপর ডান পা ভাঁজ করে উঠিয়ে বাঁ পায়ের ঊরুতে রাখুন। পায়ের পাতার নিচের দিকটা ঊরুর সঙ্গে লেগে থাকবে। এ অবস্থায় ১০ বার দম নিন ও ছাড়ুন। এরপর ডান পা নামিয়ে একইভাবে বাঁ পা উঠিয়ে আসনটি আবার করুন।
উপকারিতা
বৃক্ষাসন শরীরের ভারসাম্য ঠিক রাখে। এ আসন করলে পায়ের ধমনি, শিরা, পেশি, স্নায়ু সতেজ ও সক্রিয় থাকে এবং পা, কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া ঊরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে বৃক্ষাসন। এই আসন বাতরোগ থেকে মুক্ত রাখে এবং পায়ের গঠন দৃঢ় ও সুন্দর করে।
যে ভুল করা যাবে না
» এক পা ভাঁজ করে অন্য পায়ের ঊরুতে রাখতে হবে। অনেকে হাঁটুর ওপর রাখতে চেষ্টা করেন। এতে ভারসাম্য রাখতে অসুবিধা হতে পারে। ফলে যিনি এই আসন করছেন, তিনি পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন।
ছবি: মেহেদি হাসান

চার্জিং কেব্ল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখনকার জীবনের এক বিরক্তিকর সমস্যা। বর্তমানে আমরা ১০০ থেকে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করছি। আগের সেই সাধারণ কেব্ল এখন আর নেই। এটি একটি জটিল ইলেকট্রনিক উপাদানে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডের গবেষণাগার থেকে শুরু করে সাধারণ...
৩৪ মিনিট আগে
বিভিন্ন ফিচার আর সুযোগ সমৃদ্ধ স্মার্টফোন এখন আমাদের প্রায় চব্বিশ ঘণ্টার সঙ্গী। এর ব্যবহারে ছোটরাও পিছিয়ে নেই। কিন্তু প্রশ্নটি বারবার ফিরে এসেছে, শিশুর হাতে স্মার্টফোন আদর নাকি বিপদ? মানুষের জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সব সময় সুফল বয়ে আনে না। শিশুদের বেলায় সেটি বেশি সত্য। জীবন চলতে শেখার...
১৫ ঘণ্টা আগে
আমাদের মধ্যে অনেকে অতিরিক্ত ঘামেন বিভিন্ন কারণে। এই অতিরিক্ত ঘেমে যাওয়া কমানোর ৫ উপায় জেনে নিন এখানে। মনে রাখতে হবে, ঘেমে যাওয়াটা সমস্যা নয়। তবে অতিরিক্ত ঘেমে যাওয়াটা অনেক সময় স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেতে...
১৭ ঘণ্টা আগে
টি জোনে এই তৈলাক্ত ভাব বেশি থাকে। অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশের অংশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে দ্রুত এই সমস্যা দূর হবে।
২১ ঘণ্টা আগে