বাংলাদেশে নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইয়াং হুয়ালং বলেছেন, ৬৭০টির বেশি চীনা কোম্পানি এখন বাংলাদেশে কাজ করছে। আর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় চীন বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেটি সব সময় কৌশলগত অংশীদারত্ব নিয়ে কাজ করছে। আজ শুক্রবার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক্সিবিশনে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আরও বেশি সংখ্যক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তারা বাংলাদেশে আরও চীনা পুঁজি, প্রযুক্তি দিচ্ছে যাতে বাংলাদেশের শিল্প কাঠামোর উন্নতি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন হয়।
তিনি বলেন, চীনারা রাস্তা ও সেতুর মতো অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্ত ভিত্তি স্থাপন করছে। তারা পানি, আবর্জনা ও পয়োনিষ্কাশন ঠিক করাসহ বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অংশগ্রহণ করছে।
আজ থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এই এক্সিবিশন চলবে। এই আয়োজনটি দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তুলে ধরতে এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে মনে করছেন আয়োজকেরা।
বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)–এর সহযোগিতায় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে। এখানে চীন ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, টেক্সটাইল, বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে প্রদর্শনীতে ৪০০–এর বেশি চায়নিজ ও বাংলাদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক্সিকিউটিভ চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনসহ অন্যরা।

নারায়ণগঞ্জে হত্যা, অপহরণসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তাঁর ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তলের ৫৩টি গুলি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দা তোরাব আলী বলেন, ‘আজ বক্তব্য দিলে হয়তোবা আমার ক্ষতি হবে। তবুও বলছি তার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপে। তার ভয়ে কেউ মুখ খোলে না। যে তার বিরুদ্ধে দাঁড়ায় তাকেই সে তুলে নিয়ে নির্যাতন করে। বাড়ির পাশে তার টর্চার সেল রয়েছে। সেখানে মানুষের কান্নাকাটির শব্দ শুনছি। ভয়ে বাড়ির দরজা খুলিনি।
১৬ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে খুবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় এই মামলা করেন।
১৯ মিনিট আগে
ভুয়া চাহিদাপত্রে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে ৩০০ লিটার পেট্রল ও অকটেন নিতে যাওয়া ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহীর নওহাটা স্টেশন থেকে তাঁদের প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
২৫ মিনিট আগে