
রাঙামাটির বাঘাইছড়িতে সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। আজ বুধবার উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শিজকছড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।
অপহৃত শিক্ষার্থীর নাম দিপিতা চাকমা। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার খবং পড়িয়ার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দিপিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন সহপাঠীকে নিয়ে চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাজেক পর্যটন এলাকার পৌঁছানোর আগে শিজকছড়া এলাকায় অস্ত্রের মুখে দিপিতাকে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মো. আবু তৌহিদ বলেন, ‘আমরা খবর পেয়েছি একদল পাহাড়ি সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে