শরতে বাতাসে কাশসহ অন্যান্য ফুলে রেণুর পরিমাণ বেড়ে যায়। তা ছাড়া এ সময় বাতাস শুষ্ক থাকে বলে ধূলিকণা প্রচুর ওড়ে; মানে বাতাসে অ্যালার্জেন নামের উপাদান বেশি থাকে। যাঁদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাঁরা এ সময়টায় বেশ ভোগেন। তাই পুরো ঋতুতে বাড়িঘর পরিচ্ছন্ন রাখার দিকে দিতে হয় বাড়তি নজর; বিশেষ করে শোয়ার ঘরের দিকে বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন।
কার্পেট: শোয়ার ঘরের কার্পেটে ধুলোবালি জমলে হতে পারে হাঁচি, কাশি, শ্বাসকষ্টসহ নানান সমস্যা। শরৎকালে যেহেতু বাসায় ধুলাময়লা বেশি ঢুকে পড়ে, তাই এ সময় সপ্তাহে একবার কার্পেট পরিষ্কার করুন। আর বছরে একবার করে লন্ড্রিতে দিয়ে ডিপক্লিন করাতে ভুলবেন না।
ম্যাট্রেস বা তোশক: ম্যাট্রেস কিংবা তোশকে জন্ম নেয় ডাস্ট মাইট বা ধূলিপোকা। আপাতদৃষ্টে ক্ষতিকর মনে না হলেও এগুলোর জন্য অনেকের অ্যালার্জি ও অ্যাজমার
সমস্যা হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে ম্যাট্রেস বা তোশকের নিচে বেকিং সোডা ছিটিয়ে দিন। আবার মাসে দুবার এক মগ পানিতে ৫ টেবিল চামচ বেকিং সোডা ও
দুটি লেবুর রস মিশিয়ে ম্যাট্রেস বা তোশকের ওপর ছিটিয়ে দিন। এতে ডাস্ট মাইট দূরে থাকবে। তা ছাড়া সপ্তাহে দুবার করে চাদর পরিবর্তন করুন এবং নিয়মিত বিছানা ঝাড়ুন। এতে ডাস্ট মাইটজনিত অ্যালার্জির হাত
থেকে রক্ষা পাওয়া যাবে।
বালিশ: বালিশের কভার নিয়মিত পরিষ্কার না করলে ধূলিপোকা বাসা বানায়। এই ধূলিপোকা অ্যালার্জির অন্যতম কারণ। তাই নিয়মিত বালিশের কভার পরিবর্তন করুন। সপ্তাহে অন্তত এক দিন ৩ থেকে ৪ ঘণ্টার জন্য বালিশ রোদে দিন। এতে বালিশে থাকা জীবাণু ধ্বংস হবে।
শোপিস ও আসবাব: শরৎকালে যেহেতু বাতাসে ধুলার পরিমাণ বেশি থাকে, তাই এ সময় নিয়মিত শোয়ার ঘরের শোপিস, টেবিল ল্যাম্প, ফুল, গাছ ও আসবাবগুলো পরিষ্কার করুন। তাহলে ঘরের বাতাসের বিশুদ্ধতা বজায় থাকবে। আর কেনার সময় দেখে কিনতে হবে যেন সেগুলো থেকে রঙের গন্ধ পাওয়া না যায়। অনেকের রঙের গন্ধে অ্যালার্জি হয়।
সূত্র: গুড হাউজকিপিং

রাত ১০টা পেরিয়ে গেছে। রেস্তোরাঁয় তখনো ভিড় বাড়ছে, টেবিলে সাজানো হচ্ছে খাবার। বাংলাদেশে এই সময় অনেকের রাতের খাবার শেষ হয়ে যায়। অথচ বিশ্বের কিছু দেশে এটাই ডিনারের ব্যস্ত সময়। কোথাও রাত ৯টায় শুরু হয় খাবার, কোথাও আবার ১০টা বা তারও পরে। প্রশ্ন জাগতেই পারে, এত রাতে খাবার খাওয়ার অভ্যাস তৈরি হলো কীভাবে?
৫ ঘণ্টা আগে
ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
৮ ঘণ্টা আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
১০ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
১২ ঘণ্টা আগে