বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১৫ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১ দিন আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১ দিন আগে