‘শহরজুড়ে বৃষ্টি। তার মধ্যেই, নাকি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসঙ্গে।’ গতকাল নিজের ফেসবুকে এমনই এক পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। চলতি বছর থেকেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে তাঁর। ছেলে সহজের কথা ভেবে আইনি জটিলতা কাটিয়ে এক হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা।
ছেলে সহজের কথা ভেবেই নিজেদের মধ্যকার সমস্যা দূর করে আবারও একসঙ্গে সিদ্ধান্ত নেন টালিউডের জনপ্রিয় এই জুটি। এটাকে রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস বলাই যায়।
এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অভিনেতা রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। দুই পক্ষেই কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হলো। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা সবাই একসঙ্গেই সময় কাটাই।’
তা হলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’
২০১৮ সাল থেকে তাঁদের এই মামলাটি আদালতে চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনো মেলেনি।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
৪ ঘণ্টা আগে
১১ মাস কারাগারে থাকার পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের...
১১ ঘণ্টা আগে
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
১৪ ঘণ্টা আগে