
বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’
আমিশা আরও বলেন, ‘সোনিয়াকে খুঁজে বের করতে তাদের হাতে তখন ৩ দিন সময় ছিল। এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। আমি যদিও ছবি সাইন করার সময় পেছনের এই গল্পগুলো জানতাম না।’
এর আগে এক সাক্ষাৎকারে রাকেশ রোশনও জানিয়েছিলেন, কাহো না প্যায়ার হ্যায় থেকে কারিনাকে বাদ দেওয়ার কারণ ওর মা ববিতা। সব ব্যাপারে নাক গলাতেন তিনি।
কয়েক বছর আগে ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা আবার বলেছিলেন, তিনি কাহো না প্যায়ার হ্যায় থেকে বেরিয়ে যাওয়াতে খুব খুশি হয়েছিলেন।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে