‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এবার তাঁর লক্ষ্য ‘টাইগার ৩’-এর সাফল্য। আজ শনিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির পোস্টার, সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ। এই দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
পোস্টার প্রকাশ করে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতারা। ছবির প্রেক্ষাপট কেমন হবে, এর আগাম ঘোষণাও দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। পোস্টারে বড় বড় অক্ষরে লেখা ‘টাইগার জিন্দা হ্যায়, ওয়ার এবং পাঠানের পরবর্তী ঘটনার ঘনঘটা উঠে আসবে এই সিনেমায়।’
এদিন ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—মোট চার ভাষায় ‘টাইগার ৩’এর পোস্টার শেয়ার করেন সালমান। ক্যাপশনে লেখেন, ‘আমি আসছি, টাইগার ৩ নিয়ে এই দিওয়ালিতে।’ পোস্টারে টাইগার আর জোয়ার চোখে ধরা পড়েছে প্রতিশোধের আগুন। হাতে বন্দুক, গলায় টাইগারের পরিচিত স্কার্ফ, যেন যুদ্ধভূমিতে দাঁড়িয়ে রয়েছেন সালমান-ক্যাটরিনা।
যশ রাজের স্পাই ইউনিভার্সের প্রথম সিনেমা ‘এক থা টাইগার-(২০১২)’ বক্স অফিসে চমক দেখিয়েছিল। সেই থেকে শুরু, এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে ফেরেন সালমান। ব্লকবাস্টার হিট সেই ইউনিভার্সের তৃতীয় কিস্তি ‘টাইগার ৩’।
তবে এবার বদলে গেছে পরিচালক। ‘ব্যান্ড বাজা ভারত’ খ্যাত পরিচালক মণীশ শর্মা রয়েছেন ‘টাইগার ৩’ পরিচালনার দায়িত্বে। সালমান–ক্যাটরিনা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন ইমরান হাশমি, রেভতি, রণবীর শোরে, ঋদ্ধি ডোগরা, বিশাল জেঠওয়ারা। তবে সবচেয়ে বেশি আলোচনায় শাহরুখের ক্যামিও অ্যাপিয়ারেন্স।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে