সহজ, সাধারণ, সুন্দর—এই তিনের অপূর্ব সম্মিলন সাই পল্লবী। তাঁর ব্যক্তিত্ব, পর্দায় মেকআপহীন উপস্থিতি, গল্প নির্বাচনের রুচি—সব মিলে ভারতে শুধু নয়, বাংলাদেশেও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য অনুরাগী।
দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী অল্পসংখ্যক সিনেমায় কাজ করেছেন। ২০১৫ সালে মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘কালি’, ‘ফিদা’, ‘মারি ২’, ‘আথিরান’, ‘শ্যাম সিংহ রায়’, ‘গার্গি’—সাই পা ফেলেছেন তামিল, তেলুগু, মালয়ালমসহ অনেক ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল।
সাই এবার পা রাখছেন বলিউডে। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দিয়ে হবে তাঁর বলিউড অভিষেক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রামায়ণের পৌরাণিক কাহানি নিয়ে সিনেমা বানাচ্ছেন নীতেশ। তাতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। রামায়ণ সিনেমাটি নিয়ে অনেক দিন ধরে সাই পল্লবীর সঙ্গে কথা হচ্ছে নির্মাতার।
মাঝে খবর রটেছিল, শিডিউল জটিলতার কারণে সাই সিনেমাটি করতে পারছেন না। তাই তাঁর বদলে নেওয়া হচ্ছে আলিয়া ভাটকে। কিন্তু জানা গেছে, আলিয়া ভাটকে নাকি এ চরিত্রের প্রস্তাবই দেওয়া হয়নি। শুরু থেকেই সীতা চরিত্রের জন্য সাইকেই ভেবে রেখেছেন নির্মাতা। আগামী নভেম্বরে এ চরিত্রের জন্য লুক টেস্ট দেবেন সাই।
সব ঠিকঠাক থাকলে এরপরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। শুটিং শুরু হবে ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে। রামায়ণে সাই পল্লবীর নায়ক হবেন রণবীর কাপুর। রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।
এ খবর শোনার পর থেকে উচ্ছ্বাসে মেতেছেন সাই পল্লবীর ভক্তরা। একে তো বলিউডে অভিষেক হচ্ছে তাঁর, তার ওপর বিপরীতে রণবীর—এ যেন সোনায় সোহাগা। নতুন এই জুটি দর্শকদের কতটা মন ভরাতে পারবেন, এখন থেকেই শুরু হয়েছে সে হিসাব-নিকাশ।
রামায়ণে আরও এক দক্ষিণি তারকা থাকবেন বলে শোনা গেছে। ‘কেজিএফ’ তারকা ইয়াশের লুক টেস্ট নেওয়া হয়েছে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫