বলিউড আর দক্ষিণের প্রতিযোগিতা নিয়ে গত কয়েক বছর যাবৎ বেশ চর্চা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক অঙ্কের দিক থেকে দক্ষিণী ভাষার সিনেমা যে অনেকটাই এগিয়ে আছে, তা হলফ করেই বলা যায়। এমনকি ভারতের বাইরেও দাপিয়ে ব্যবসা করেছে দক্ষিণী ছবিগুলো।
কয়েক দিন আগেই ভারতের বাইরে শাহরুখের জওয়ানের সঙ্গে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় দক্ষিণী তারকা প্রভাসের সিনেমা ‘সালার’–এর। জওয়ানের চেয়ে বুকিংও বেশি হচ্ছিল সিনেমাটির, যুক্তরাষ্ট্রে গড়েছিল রেকর্ড। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, প্রভাসের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা সালারের মুক্তি পিছিয়ে যাচ্ছে।
তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে উন্নতমানের ভিএফএক্সের জন্যই ‘সালার’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা।
‘সালার’ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ২৮ তারিখ। তা পিছিয়ে ‘সালার’ মুক্তি পেতে পারে ২০২৪ সালের প্রথমে।
কিন্তু হঠাৎই মুক্তির আগে দক্ষিণী এই সিনেমার পিছু হটাকে অন্যভাবে দেখছেন বলিউডের একাংশ। তাঁদের দাবি, শাহরুখের ‘জওয়ান’ যেহেতু ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, সে ক্ষেত্রে মুক্তির কয়েক সপ্তাহ পরও এই সিনেমার উন্মাদনা অব্যাহত থাকবে। আর তাই লোকসানের ভয়ে প্রভাসের ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি চেন্নাইয়ের গ্র্যান্ড মিউজিক ইভেন্টে বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াই একা হাতেই যেন ঠান্ডা করেছেন শাহরুখ খান। জওয়ানের মিউজিক লঞ্চের আসরে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল বলিউড বাদশাহকে। এবার সেই দাপটেই হয়তো লোকসানের ভয়ে সরল ‘সালার’।
উল্লেখ্য, প্রভাসের ক্যারিয়ারে চলছে দুঃসময়, পর পর ফ্লপ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ‘আদিপুরুষ’। বিতর্ক-সমালোচনাও কম হয়নি সিনেমাটি নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন সিনেমা ‘সালার’-এর ফার্স্ট লুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন প্রভাস।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
৬ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১৩ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১৩ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১৩ ঘণ্টা আগে