জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবার অভিনয় করছেন নিজ পরিচালিত সিনেমায়। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় অভিনেত্রী তিশার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।
‘অটোবায়োগ্রাফি’ নিয়ে পরিচালক ফারুকী বলেন, ‘আমি নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি—এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব থাকলেও তিশা আমাকে একটা কথা বলে আমার সংশয় দূর করে দেয়। ও বলে, এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’
ক্যামেরার পেছন থেকে সামনে—কেমন লাগছে জানতে চাইলে ফারুকী বলেন, ‘অভিনয় তো একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার, যেখানে নিজের জীবনও কোনো না কোনো আঙ্গিকে লুকিয়ে আছে। তবে শুটিং শুরু হয়ে যাওয়ার পর তেমন কোনো আলাদা অনুভূতিই হয়নি। মনে হয়েছে, এটা তো স্বাভাবিক। শুধু একটা জিনিস অবশ্য আলাদা ছিল। শটের সময় মনিটরে থাকা হতো না। আমার ছোট ভাই কিবরিয়া মনিটরে থাকত। আর আমি শট শেষে গিয়ে প্লেব্যাক করতাম।’
‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশা একসঙ্গে অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজটিও করেছেন দুজন মিলে। তিশার জন্য চিত্রনাট্য লেখার কাজটা প্রথমবারের মতো হলেও কাজটি সে বেশ আনন্দ নিয়েই করেছে।’ বলেন ফারুকী।
মাতৃত্বের পর এই সিনেমা দিয়েই নুসরাত ইমরোজ তিশার কাজে ফেরা। তিনি বলেন, ‘ইলহাম হওয়ার পর এত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারব এটা ধারণা ছিল না। থ্যাংকস টু ফারুকী! ও আমাকে সেই আত্মবিশ্বাসটা দিয়েছে যে আমি আবার ফিট হয়ে কাজ করতে পারব। ইলহাম হওয়ার পর এমন ইমোশনাল গল্পে আমি কাজ করতে পেরেছি, সেটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’
ফারুকীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে তিশা বলেন, ‘ফারুকী খুব ভালো ডিরেক্টরের, সেই সঙ্গে ভালো একজন অভিনেতা আগে থেকেই ছিল। কিন্তু সেটা ক্যামেরার পেছনে ছিল। এখন সেটা সবার সামনে চলে এল আরকি। এখন একটু ভয় লাগছে। অন্য ডিরেক্টর যদি ওকে নিয়ে কাজ শুরু করে, ও যদি নায়ক হয়ে যায়, তখন কী হবে?’ বলেই হাসতে থাকেন তিশা।
দর্শকদের জন্য তিশা বলেন, ‘যেকোনো সিনেমা নিয়েই তো একজন আর্টিস্টের অনেক এক্সপেক্টেশন থাকে। আমারও আছে। বরং আমার এই এক্সপেক্টেশন অনেক বেশি। যেহেতু এটা আমাদের জীবনে অনেক স্পেশাল ছবি। আমার বিশ্বাস দর্শক ফিল্মটা দেখে হাসবে, কাঁদবে, কখনো রেগে যাবে, কখনো শান্ত হয়ে চিন্তা করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে।’
ফারুকী পরিচালিত ‘অটোবায়োগ্রাফি’ সিনেমাটি এবারের বুসান চলচ্চিত্র উৎসবের ২৮ তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এই উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’র। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা।

একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৭ মিনিট আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৭ মিনিট আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৩৭ মিনিট আগে
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।
১ ঘণ্টা আগে