ভালো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভোর ভি সিরিজের ফোন ভি২৯ই। এই ফোনের সেলফি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল ও পেছনের ক্যামেরায় আছে ৬৪ মেগাপিক্সেল সেনসর। ফোনটি সোমবার ভারতের বাজারে ছাড়া হয়েছে বলে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়।
ভি২৯ই ফোনের ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। কোম্পানির দাবি, সেলফি ক্যামেরায় ‘আই অটো ফোকাস’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ক্যামেরাকে আরও ভালো ফোকাস করতে সাহায্য করবে।
ভি২৯ই স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল (প্রধান ক্যামেরা) ও ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা)
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ক্যামেরা ফিচার: প্রোট্রেইট, মাইক্রো মুভি, প্যানো, স্লো-মো, ডাবল এক্সপোসার, ডুয়াল ভিউ, সুপারমুন ও লাইট ইফেক্ট
নেটওয়ার্ক: ৫ জি
পুরুত্ব: ৭.৫৭ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
গঠন: ফোনটির পেছনে রয়েছে গ্লাস ফিনিস (কাচের তৈরি)।
রেজল্যুশন: ফুল এইচডি (২৪০০ x ১০৮০ পিক্সেল)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ বেস ফানটাচ ওস।
চিপসেট: কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬৯৫
মেমোরি: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
চার্জিং: ৪৪ ওয়াট
চার্জিং পোর্ট : টাইপ সি
রং: আর্টিস্টিক রেড (লাল) ও আর্টিস্টিক ব্লু (নীল)
ভি ২৯ই ফোনটির দাম ও রং
ভি ২৯ই ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভার্সন পাওয়া যাচ্ছে। তবে দুই ভার্সনের র্যাম ৮ জিবি। ১২৮ জিবি ভার্সনটির দাম ২৬ হাজার ৯৯৯ রুপি ও ২৫৬ জিবি ভার্সনটির দাম ২৮ হাজার ৯৯৯ রুপি।
ফোনটি ‘আর্টিস্টিক রেড’ (লাল) ও ‘আর্টিস্টিক ব্লু’ (নীল) রঙে পাওয়া যাবে। তবে লাল রঙের ফোনটিতে ‘রং–পরিবর্তনশীল প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে।
ভারতের ভিভোর ই স্টোর, ফ্লিপকার্ট ও ভিভোর অফিশিয়াল দোকানে ফোনটি পাওয়া যাবে।

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
২১ মিনিট আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
১ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
২ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
২ ঘণ্টা আগে