জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের লাগাতার কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আগামীকাল রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানাবে তারা।
আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞাপ্তিতে কর্মসূচির পরিকল্পনার বিষয়টি জানায় পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের তিন দফা দাবি হলো—জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংক লরির ইকোনমিক লাইফ ৫০ বছর নির্ধারণ; জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট হওয়ায় প্রতিশ্রুতি সুস্পষ্ট করে গেজেট প্রকাশ করা।
অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আগামী ৩ সেপ্টেম্বর থেকে লাগাতার জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধ করতে যাচ্ছি।’
মিজানুর রহমান রতন আরও বলেন, ‘আমরা এখন তেল বিক্রি করে যে কমিশন পাই সেটা দিয়ে আর কুলিয়ে উঠতে পারছি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীর বেতন বৃদ্ধির চাপ আছে। আমরা এখন যে কমিশন পাই সেখান থেকে তাদের বেতন বাড়ানো যাবে না। কমিশন না বাড়ালে ব্যবসায় ঠিকে থাকা অসম্ভব হয়ে যাবে।’
এর আগে এই তিন দফা দাবি পূরণের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি না মানলে চলতি মাসের ১ তারিখ থেকে তেল উত্তোলন ও বিতরণ বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। তাদের তিন দফা দাবি সরকার ১৫ আগস্টের মধ্যে কার্যকর করবে এমন প্রতিশ্রুতিতে তখন জ্বালানি তেল উত্তোলন ও বিতরণ বন্ধের ঘোষণা থেকে সরে আসে সংগঠনটি।

পাঁচ বছরে অর্থনীতিকে স্থিতিশীলতা থেকে উচ্চ প্রবৃদ্ধির পথে নিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করেছে সরকার। ২০৩০–৩১ অর্থবছরের মধ্যে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলার, জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
১ দিন আগে
খেলাপি ঋণ আদায়ে মামলানির্ভরতার বাইরে গিয়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে আগ্রহী মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে তালিকাভুক্ত করবে...
১ দিন আগে
কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
১ দিন আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
১ দিন আগে