
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ৬৯ তম চলচ্চিত্র পুরস্কারে জমজমাট লড়াই হয়েছে বলিউড বনাম দক্ষিণের।
৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হিসাবে প্রথমবারের মতো যৌথভাবে জাতীয় পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য জন্য সেরার স্বীকৃতি পেলেন আলিয়া। কৃতির হাতে জাতীয় পুরস্কার এনে দিল ‘মিমি’ সিনেমা।
সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেলেন ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুন। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী পল্লবী জোশী।
এ ছাড়া সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ‘মিমি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন তিনি।
সেরা সিনেমা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’। এ ছাড়া সেরা জনপ্রিয় সিনেমা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘আরআরআর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্স’।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে